দ্বীন ইসলাম অবমাননা ও মুসলিম নির্যাতন:
সুইডেনে ফের পোড়ানো হলো পবিত্র কুরআন শরীফ, সহিংস বিক্ষোভ
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সুইডেনের তৃতীয় বৃহত্তর শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসলামবিরোধী ইরাকি অ্যাক্টিভিস্ট সালওয়ান মোমিকা ফের গত রোববার পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দিলে পরবর্তী সময়ে শহরটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এপির।
সহিংস দাঙ্গায় জড়িত থাকার দায়ে ইতিমধ্যে তিনজনকে আটক করে সুইডেনের পুলিশ। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মালমো শহরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ১০জনকে আটক করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার বিকেলে মোমিকা শহরের প্রধান চত্বরে ভার্নহেমস্টরগেটে একটি কোরআন শরীফে আগুন ধরিয়ে দেয়। ক্ষুব্ধ একদল বিক্ষোভকারী কোরআন শরীফ পোড়ানো বন্ধ করার চেষ্টা করলে পুলিশ ও তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
কর্মকর্তারা বলছে, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুড়েছে, এর মধ্যে কেউ কেউ পুলিশের গাড়িতে ইলেক্ট্রিক স্কুটার নিক্ষেপ করেছে। বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা পেট্রা স্টেনকুলা বলেছে, আমি বুঝতে পারছি এ ধরনের একটি জনসমাবেশ তীব্র আবেগ জাগিয়ে তোলে কিন্তু রোববার বিকেলে এমন বিশৃঙ্খলা এবং সহিংস অভিব্যক্তি আমরা সহ্য করতে পারি না।
সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে কোরআন শরীফ পোড়ানোর ঘটনা বেশ বেড়েছে। এর জেরে বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলো ইতিমধ্যে এর কড়া নিন্দা জানিয়েছে। তবে এরপরেও সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর ঘটনা অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)