সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর প্রেক্ষিতে চরম নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়ে সুইডেনে দূতাবাসে স্মারকলিপি পেশ
সুইডেনে পবিত্র কোরআন শরীফ মানহানির প্রেক্ষিতে চরম নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল সুইডিশ দ্রুতাবাসে স্মারকলিপি পেশ করা হয়েছে। চার্জ দ্যা এফোয়ার্স জ্যাকব এটাতের মাধ্যমে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে এড্রেস করে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বলা হয়, গত ২৯ শে জুন সুইডেনের তুর্কী দ্রুতাবাসের সামনে মূলত; সুইডেন সরকারের ছত্রছায়ায় পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় বাংলাদেশের প্রায় ২৫ কেটি ধর্মপ্রাণ মুসলমান চরম-পরম পর্যায়ের সংক্ষুদ্ধ। যা বাংলাদেশের ২৫ কোটি মুসলমানদেরকে ধর্মীয় অনুভূতিতে অবর্ণনীয় বীভৎসকর আঘাত দিয়েছে।
২৫ কোটি দ্বীনদার মুসলমানদের বরদাশতের বাইরে। যা বাংলাদেশের ২৫ কোটি মুসলমান কোনভাবেই মেনে নিতে পারছে না এবং পারে না ।
উল্লেখ্য ইতোপূর্বেও পবিত্র দ্বীন ইসলাম উনার মানহানির ঘটনা সুইডেনে একের পর এক ঘটেছে এবং এখনো ঘটছে। কিন্তু তার বিপরীতে সুইডিশ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
মূলত এহেন ঘৃণাপূর্ণ কর্মকা- পরিচালনার পিছনে আর কোন উদ্দেশ্যই নাই শুধুমাত্র বিশ্বব্যাপী মুসলমানদেরকে মনস্তাত্ত্বিকভাবে চরম আঘাত দেয়া বা মুসলমানদের দ্বীনি অনুভূতিকে চরম আঘাতগ্রস্ত করা ছাড়া।
পাশাপাশি এ ঘটনা সহিংসতাকে উস্কে দিবে এবং সুইডেনের জনতা এবং সরকারকে সরাসরি মুসলিম বিশ্বের মুখোমুখি দাঁড় করিয়ে দিবে।
প্রতিবাদপত্রে সুইডেনের প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে বলা হয় রাসমোস পালুদান এবং সালওয়ান মমিকাকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জন্য এবং এ বিষয়ে সে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
প্রতিবাদপত্রে ব্যক্ত করা হয়, সুইডেনের প্রধানমন্ত্রী এই ধরনের ইসলামবিদ্বেষী কর্মকান্ড ও তৎপরতা ভবিষ্যতের জন্য চিরতরে নিষিদ্ধ করবে।
উপরোক্ত প্রতিবাদলিপি খানা বাংলাদেশস্থিত সুইডিস দূতাবাসের মাধ্যমে সুইডেনের প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত হয়।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।