সুইডেনে এবার পবিত্র কুরআন শরীফ পোড়ানোতে বাধা দেওয়ায় নারী আটক
, ০৮ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
প্রকাশ্যে কুরআন শরীফ অবমাননা ও পোড়ানোর চেষ্টা প্রতিহত করতে যাওয়ায় এক নারীকে আটক করেছে সুইডেনের পুলিশ। যেই বাক ও মতপ্রকাশের স্বাধীনতার অজুহাতে দেশটির সরকার ধর্মীয় গ্রন্থ অবমাননার অনুমতি দিয়ে থাকে এবার এই ঘটনায় সেই নৈতিক অবস্থানই প্রশ্নবিদ্ধ হলো বলে মনে করছেন অনেকে।
গত সপ্তাহে ইরাক থেকে আসা শরণার্থী সালওয়ান মোমিকা জনসমক্ষে পবিত্র কুরআন শরীফ পুড়িয়েছে। ডেনমার্কের মতো অন্যান্য নর্ডিক দেশগুলোতে সম্প্রতি পবিত্র কুরআন শরীফ পোড়ানোর বেশ কয়েকটি ঘটনার সর্বশেষ নজির এটি।
পুলিশের মুখপাত্র টাওয়ে হ্যাগ জানিয়েছে, ওই নারীর পরিচয় পুলিশ এখনো জানে না। জনশৃঙ্খলা বিঘিœত করা এবং একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংস আচরণ করার সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।
সুইডেন, ডেনমার্ক এবং জার্মানিতে কুরআন শরীফ পোড়ানোর সাম্প্রতিক ঘটনায় মুসলিম বিশ্বের দেশগুলোতে তীব্র প্রতিবাদ হয়েছে। এসব ঘটনা একই সঙ্গে কূটনৈতিক এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে স্টকহোমের ঘটনা বেশি আলোচনায় এসেছে। এ ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছে অনেক দেশ। যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশই ধর্মগ্রন্থের এমন অবমাননার নিন্দা জানিয়েছে।
তবে সুইডিশ সরকার বাক ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে বরাবরই পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অনুমতি দিয়ে আসছে। এ ধরনের বিক্ষোভে বাধা দেওয়া সরাসরি এই নীতির বিরোধিতা বলেও উল্লেখ করে সরকার।
একই সময়ে কর্তৃপক্ষ মোমিকার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ দায়ের করেছে। সুইডিশ সরকার এই ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণ বলে স্বীকার করেছে এবং এ ধরনের বিক্ষোভের অনুমতি চেয়ে আসা আবেদন প্রত্যাখ্যান করার আইনি সুযোগ আছে কি না তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছে।
সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার বলেছে, ধর্মগ্রন্থ পোড়ানো বা অবমাননার মতো বিক্ষোভের বিধিনিষেধের বিষয়ে সরকার ফ্রান্স, নরওয়ে এবং নেদারল্যান্ডসের মতো দেশের আইন পর্যালোচনা করবে। বাক স্বাধীনতার পাশাপাশি যাতে নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় সেই আইনি কাঠামোর কথা ভাবছে সরকার।
গত সপ্তাহে স্টকহোমে ইরান দূতাবাসের বাইরে মোমিকা পবিত্র কুরআন শরীফ পোড়ায়। গত জুমুয়াবার দূতাবাস থেকে এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে স্টকহোমের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেই একটি পক্ষ এসব তৎপরতা চালাচ্ছে বলে উল্লেখ করে দূতাবাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












