শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ব্রিটিশ কলম্বিয়াজুড়ে ৩৮০ দাবানল

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, রাত ২:২৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১২:২৬
ব্রিটিশ কলম্বিয়াজুড়ে ৩৮০ দাবানল
আল ইহসান ডেস্ক:
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় আরও তীব্র হয়েছে দাবানল। গণহারে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার ভূখ-ে অন্তত ৩৮০ টি দাবানল তৈরি হয়েছে।
প্রদেশটির ওকানাগান উপত্যকার ওয়েস্ট কেলোনা শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। শহরটির পাহাড় ও পর্বত এলাকায় দাবানল তীব্র আকার ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ছে। ওকানাগান হ্রদের তীরবর্তী এলাকায় দাবানলের ধোঁয়া দেখা গেছে। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে, পাশাপাশি এলাকাটির হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে। প্রদেশের আরও কিছু শহরে এখন যাতায়াত না করার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ওয়েস্ট কেলোনা থেকে ১৪২৫ কিলোমিটার উত্তর-পূর্বে ইয়েলোনাইফ শহর বিশাল একটি দাবানলের হুমকির মুখে আছে।
আগুনে প্রশান্ত মহাসাগরীয় উপকূলকে পশ্চিম কানাডার সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের কিছু অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবানলে অনেক সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।
ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল এ বি বলেছে, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। সে জানায়, ৩৫ হাজারের মতো মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উদ্ধার সতর্কবার্তার আওতায় রাখা হয়েছে আরও ৩০ হাজার মানুষকে।
এই মুহূর্তে উদ্ধার হওয়া লোকজনের জন্য আশ্রয় ও ফায়ার ফাইটারের খুব প্রয়োজন ব্রিটিশ কলম্বিয়ার। সে আরো জানায়, অস্থায়ী আবাসস্থলগুলোকে খালি রাখতে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুনের ঝুঁকি কমাতে গত জুমুয়াবার থেকেই প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দাবানলের শিকার এলাকায় ড্রোন না চালাতে বাসিন্দাদের তাগিদ দিয়েছে স্থানীয় কর্মকর্তারা। অগ্নিনির্বাপণ তৎপরতা যাতে ব্যাহত না হয়, সে জন্য এ নির্দেশ দেয়া হয়। পানিবায়ু পরিবর্তন দাবানলের সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে বলে মত বিশেষজ্ঞদের।
কানাডার কর্মকর্তারা জানিয়েছে, খরা ও উচ্চ তাপমাত্রা চলতি বছরের দাবানলের সংখ্যা ও তীব্রতা বাড়ার কারণ। বর্তমানে কানাডার অধিকাংশ অঞ্চলজুড়ে অস্বাভাবিক শুষ্ক পরিস্থিতি বিরাজ করছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ১ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ১ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ১ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ১ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ১ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ১ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ৩ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৩ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ৩ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ৩ দিন আগে