ইসলামবিদ্বেষ:
সুইজারল্যান্ডে নিষিদ্ধ হচ্ছে বোরকা, মুখ ঢাকলে জরিমানা
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস করেছে ইউরোপের ইসলামবিদ্বেষী দেশ সুইজারল্যান্ড। এর ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হতে হবে নারীদের।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার (৬ নভেম্বর) দেশটির ইসলামবিদ্বেষী সরকার জানায়, পাবলিক প্লেসে নারীরা বোরকা পরতে বা মুখ ঢেকে রাখতে পারবেন না। মুখ ঢেকে রাখলে নারীদের জরিমানার মুখোমুখি হতে হবে। আগামী ১ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।
সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে ও যারা এ আইন অমান্য করবে, তাদের ১ হাজার সুইস ফ্রাংক (১ হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মুখ কেবল তখনই ঢাকা যাবে যখন তা স্বাস্থ্য, নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে প্রয়োজনীয় হবে। এছাড়া শৈল্পিক কাজ, বিনোদন ও বিজ্ঞাপনেও এটি ব্যবহার করা যাবে। মতপ্রকাশ ও সমাবেশে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্যও অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখা যাবে।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির সকল ইসলামবিদ্বেষীরা বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়।
এদিকে, বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)