আফগান তালেবানদের উদ্দেশে সিডিএফ মুনির যা বললেন
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আশির, ১৩৯৩ শামসী সন , ০৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি তখনই প্রতিষ্ঠিত হতে পারে, যখন আফগান তালেবান শাসন সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি সমর্থন ত্যাগ করবে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (কোআস) ফিল্ড মার্শাল অসিম মুনির।
গত বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
সামরিক বাহিনীর এই মিডিয়া উইংয়ের মতে, সিডিএফ মুনির পশ্চিম সীমান্ত বরাবর বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানের প্রস্তুতি পর্যালোচনা করতে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা সফর করেন। এই সফরে ফিল্ড মার্শাল মুনিরকে নিরাপত্তা পরিস্থিতি, চলমান গোয়েন্দাভিত্তিক অভিযান এবং সীমান্ত ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে একটি বিস্তৃত ব্রিফিং দেয়া হয়।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, কোআসকে চলমান অপারেশন গযব লিল-হক এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। আইএসপিআর জানায়, সিডিএফ মুনির অগ্রবর্তী এলাকাগুলোতে মোতায়েন অফিসার ও সেনাদের সঙ্গে কথা বলেন এবং চলমান সংঘর্ষের মধ্যে তাদের অটুট পেশাদারিত্ব, অপারেশনাল সতর্কতা এবং উচ্চ মনোবলের প্রশংসা করেন।
তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের দৃঢ় অঙ্গীকারেরও ভূয়সী প্রশংসা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)