সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন
, ১১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ আশির, ১৩৯৩ শামসী সন , ৩১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাকিম (১৫) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাফ নদী থেকে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং কিশোরটি গুরুতর আহত হয়।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর কিশোরটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে, গত ২৬ মার্চ একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা তরুণের পা বিচ্ছিন্ন হয়।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ ও সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) স্থলমাইন পুঁতে রেখেছে। এসব স্থানে মাছ ধরতে নামলে মাইনের বিস্ফোরণে জেলেরা আহত হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদক সংশ্লিষ্টতায় বাড়ি ভাঙচুরকে হিন্দু নির্যাতন বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুষ্টিয়ায় দরবারে হামলার দৃশ্যকে মন্দির ভাঙার বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের জন্য ৫,৮৩০টি গাড়ি কিনবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলায় ইউএনও-ওসি কমিটি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি’
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












