কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলায় ইউএনও-ওসি কমিটি
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তৃণমূল পর্যায়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ ও অপরাধের উৎসস্থলে নজরদারি জোরদার করতে দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্য-সচিব হিসেবে তৃণমূলের এই প্রতিরোধ কাঠামোর নেতৃত্ব দেবেন। এর ফলে মাঠপর্যায়ে অপরাধী চক্র চিহ্নিত করে তাৎক্ষণিক আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তৃণমূলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে স্থানীয় প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তাকে যুক্ত করে এই সমন্বিত পদক্ষেপ নিলো মন্ত্রণালয়।
দেশের বিভিন্ন অঞ্চলে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অভ্যন্তরীণ কোন্দল এবং হত্যাকা-ে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চলমান থাকলেও স্থানীয় পর্যায়ে অপরাধের রাশ টানতে সমন্বিত নজরদারির প্রয়োজনীয়তা সামনে আসে।
সম্প্রতি পুলিশের একটি উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদনেও বিষয়টি গুরুত্ব পায়। ওই প্রতিবেদনে কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা ও ডিজিটাল প্রতারণাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদক সংশ্লিষ্টতায় বাড়ি ভাঙচুরকে হিন্দু নির্যাতন বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুষ্টিয়ায় দরবারে হামলার দৃশ্যকে মন্দির ভাঙার বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের জন্য ৫,৮৩০টি গাড়ি কিনবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি’
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পদক্ষেপ’ নেবে পাকিস্তান, হুঁশিয়ারি সেনাবাহিনীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












