দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি:
‘এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি’
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মেরাদিয়ার বাজারের সবজি বিক্রেতা রুমান। প্রতিদিন কাওরানবাজার থেকে তাজা সবজি এনে বিক্রি করেন মেরাদিয়া বাজারে। আর মেরাদিয়া বাজার বনশ্রী, আফতাবনগরসহ আশপাশের এলাকার প্রধান বাজার। নিত্যপ্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায় এ বাজারে। টাটকা সবজি আর তাজা মাছের জন্য খ্যাতি রয়েছে এ বাজারের।
রুমান বলেন, কাঁচাবাজারের নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ প্রতিদিন এ বাজার ওঠানামা করে। এমনকি সকালে টাটকা সবজির যে দাম থাকে সময় যতই গড়াই কমতেও থাকে।
তিনি বলেন, বাজারে সবজি পর্যাপ্ত থাকলেও বর্তমানে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য হারে কমার কোনও সম্ভাবনা নেই। সামনে শীত আসছে। কিন্তু সবজির দাম যদি মনে করা হয় একেবারে সহনীয় থাকবে তাহলে ভুল হবে। হয়তো ৫-১০টাকা ওঠানামা করতে পারে কিন্তু দাম একেবারে কমার কোনও সম্ভাবনা নাই।
রুমানের মতো সবজি-ব্যবসায়ী আমির হোসেন। তিনিও মোটামুটি একই কথা বলেন।
তিনি বলেন, একটা সময় ছিল পরিবহন ভাড়া কম, বাজারে পর্যাপ্ত সরবরাহ ছিল। হাটে ঘাটে ওই রকম চাঁদাও দিতে হতো না। কিন্তু এখন একটা সবজির ট্রাক মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ কিংবা ভৈরবের দিক থেকে রওনা দিলে কয়েকটা জায়গায় চাঁদা দিতে হয়। এছাড়া তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেশি পড়ে যায়। তাহলে সবজির দাম কমবে কীভাবে। শুধু সবজি না মাছ, মুরগি ও ডিমের দামও তো কমার কথা না। কমছেও না। সুতরাং আমরা এখন যে পরিস্থিতিতে আছি এরকমভাবেই চলতে হবে। হয়তো কখনও দাম বেশি আবার কখনও একটু কম। এভাবেই চলতে হবে।
বাজার করতে আসা শফিকুল ইসলাম বলেন, আমরা এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি। আগে যেখানে ১ কেজি কিনতাম এখন হাফ কেজি কিনি। বাঁচতে তো হবে। এখন আসলে আয় ও ব্যায়ের সঙ্গে কোনও সঙ্গতি নেই। আমরা যারা চাকুরিজীবী স্যালারি মাঝারি মানের তাদের কষ্ট সবচেয়ে বেশি। আমরা কোথাও কিছু বলতে পারি না, সহ্যও করতে পারি না।’
হাবিবুর রহমান নামের আরেক ক্রেতা জানালেন এখন শীতকাল। শীতের সময় প্রচুর সবজি বাজারে আসে। দামও কমে যায়। কিন্তু এখন সেই কি আর সেই সময় আছে। বাজারে প্রচুর সরবরাহ থাকলেও দাম কিন্তু কমে না।
তিনি বলেন, আমাদের দেশটাই এই রকম। যে জিনিসের দাম একবার বাড়ে সেটি আর কমে না।
সানাউল্লাহ নামের আরেক ক্রেতা বলেন, শনিবার মাছ কিনেছেন ৪০০ টাকা কেজি দরে রুই মাছ। আজকে সেই মাছ ৪৫০ টাকা চায়। কী বলবেন, কিছু বলার নাই। এখন আসলে জীবন যেখানে-যেমন ঠিক সেই রকমভাবেই চলা। দাম বেশি হলে কম কেনা ছাড়া তো আর উপায় নেই। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদক সংশ্লিষ্টতায় বাড়ি ভাঙচুরকে হিন্দু নির্যাতন বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুষ্টিয়ায় দরবারে হামলার দৃশ্যকে মন্দির ভাঙার বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের জন্য ৫,৮৩০টি গাড়ি কিনবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলায় ইউএনও-ওসি কমিটি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পদক্ষেপ’ নেবে পাকিস্তান, হুঁশিয়ারি সেনাবাহিনীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












