সীমান্তে বিএসএফের পুশইন ঘিরে উত্তেজনা, সতর্ক বিজিবি
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
যশোর সংবাদদাতা:
সীমান্ত আইন লঙ্ঘন করে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ যশোরের বেনাপোল সীমান্তে পুশইন করার চেষ্টা চালিয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোররাতে সীমান্তে কাঁটাতারের গেট খুলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করেছে। এ ঘটনায় একটি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সীমান্ত সূত্র জানায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্তে জিরো লাইনে এই ব্যক্তিদের জড়ো করে রাখা হয়েছে। নারী ও শিশুসহ কয়েকজন সেখানে খোলা আকাশের নীচে মানবেতর অবস্থায় রয়েছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গতকাল রাত আনুমানিক সাড়ে তিনটা বা পৌনে চারটার দিকে ওই কয়েকজনকে কাঁটাতারের বেড়া পার করে দেয়। কিন্তু তারা এখনও আন্তর্জাতিক সীমান্ত পার হতে পারেনি।
তিনি জানান, বিজিবির কাছে আগে থেকেই খবর ছিল যে, বেনাপোল সীমান্তের কয়েকটি জায়গা থেকে পুশইনের চেষ্টা করা হতে পারে। তাই, আগে থেকেই মানচিত্র ধরে সতর্ক অবস্থানে ছিল বিজিবি।
তিনি বলেন, গতকাল আনুমানিক ১০০-১২০ জন লোক নিয়ে ট্রাকের মতো তিনটি গাড়ি বিভিন্ন জায়গায় জায়গায় কাঁটাতারের বেড়ার সাথে লাগানো লাইট নিভিয়ে দেয়, ইচ্ছে করে। গেটগুলো খুলে খুলে ভেতরে পুশইনের চেষ্টা করছিল। কিন্তু আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম।
সাইফুল ইসলাম খান বলেন, বিএসএফের যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাকের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কা অবস্থায় রয়েছে। কোনো অবস্থাতেই সীমান্ত আইন অমান্য করে কাউকে বাংলাদেশে ঢ়ুকতে দেওয়া হবে না। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
ভারতীয় সীমান্তের বিপরীতে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা। পুশ ইন রোধে জেলার সব সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ৮/১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন বিজিবির এই কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানির পশু বিক্রিতে ধস: প্রায় ২৩ লাখ পশু অবিক্রীত, ক্ষতিতে খামারিরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০০ টাকায় চামড়া কিনে ১০০ টাকায় বিক্রি, শত শত পশুর চামড়া রাস্তায় ফেললেন ব্যবসায়ীরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিটি করপোরেশনের সেই ২ কর্মকর্তা বরখাস্ত
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও আলাদা বাজেটের দাবি
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এবারের ঈদেও সড়কে মৃত্যুর মিছিল, সমাধান কী?
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আরও বাড়লো দেশের রিজার্ভ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্ধারিত দামের কমে বিক্রি, এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)