সীমান্তে বিএসএফের গুলি, তাৎক্ষণিক পাল্টা জবাব বিজিবির
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সিলেট সংবাদদাতা:
সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ-এর আকস্মিক গুলি ছোড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এই দৃঢ় ও পেশাদার পদক্ষেপের মুখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্বস্তির বিষয় হলো, এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্থিতিশীল রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ গুলি ছোড়ে বিএসএফ। কোনো উসকানি ছাড়াই বিএসএফের এই আগ্রাসী ভূমিকার জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক মুহূর্ত সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় এবং পাল্টা ফায়ার করে। বিজিবির এমন অনড় ও সাহসী অবস্থানের কারণে ভারতীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্তে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় আমাদের জওয়ানরা সবসময় প্রস্তুত। বিএসএফের ফায়ারের পর দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিও তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
অপ্রীতিকর এই ঘটনার পরপরই সোনারহাটসহ আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক বা অনাকাক্সিক্ষত ঘটনা রুখতে বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীবাদের চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন সচিব পেল চার মন্ত্রণালয় ও বিভাগ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক কারবারিদের তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
র্যাব বিলুপ্ত হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’, আইনের খসড়া প্রকাশ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেন ইসরায়েল থেকে পালাচ্ছে লাখো সেটেলার?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ২০ আগস্ট
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দণ্ড-প্রাপ্ত হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় ভারতের প্রতি বাংলাদেশের তীব্র ক্ষোভ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)