পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
তাই ১০ই যিলহজ্জ শরীফ ১৪৪৭ হিজরী মুতাবিক আগামী ২৮ ছানী আশার ১৩৯৩ শামসী (২৮ মে ২০২৬ খৃ:) ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পালিত হবে ঈদুল আদ্বহা অর্থাৎ পবিত্র কুরবানীর ঈদ।
উল্লেখ্য, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিনিধিগণ তাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, ফেনী, রাজশাহীসহ বিভিন্ন জেলায় চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন।
চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ১৯ ছানী আশার ১৩৯৩ শামসী, (১৯ মে ২০২৬ খৃ:) পবিত্র যিলহজ্জ শরীফ উনার ১লা তারিখ।
উল্লেখ্য, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার প্রথম ক্ষমা রাত্রিতে বিশেষভাবে দুআ কবুল হয়ে থাকে। তাই, প্রতি বছরের ন্যায় এবারো প্রতিদিন বাদ ইশা বিশেষভাবে দুআ-মুনাজাত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।