সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, মামলার আসামি ভারতীয়রা
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কুলাউড়া সীমান্তে আহাদ আলী নামের এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। গত রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী এওলাছড়া বস্তি এলাকার শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।
নিহত আহাদ আলী মুরইছড়া এলাকার এওলাছড়া পুঞ্জির বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী জমিরুন নেছা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে পাঁচ ভারতীয় ও দুই বাংলাদেশি নাগরিককে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, বাংলাদেশী যুবক হত্যার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। নিহত আহাদ আলীর লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)