সীমান্তে পুশ-ইন চেষ্টার পর বাতি নিভিয়ে ২১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পুশ-ইনের চেষ্টায় বিফল হয়ে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত এবং ঠাকুরগাঁওয়ের হরিপুরে মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে থাকা নারী-শিশুসহ ২১ জনকে সীমান্ত বাতি নিভিয়ে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত রোববার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে সীমান্ত নিরাপত্তা বাতি নিভিয়ে পঞ্চগড় সীমান্তে থাকা ১০ জনকে বিএসএফ তাদের ভূখ-ের দিকে সরিয়ে নেয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত জুমুয়াবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ, দুই নারী ও তিন শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করে বিএসএফ।
তবে বিজিবির কঠোর নজরদারির কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ব্যর্থ: পঞ্চগড় সীমান্তে ৩ দিন ধরে আটকে নারী-শিশুসহ ১০ জন
এরপর থেকে রোদ-বজ্রবৃষ্টির মধ্যেই তারা শূন্যরেখায় একটি ফসলি জমির সরু পথে অবস্থান করছিলেন। পরে তাদের ফিরিয়ে নেওয়া হলো।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠকেও কোনো সুরাহা হয়নি।
এদিকে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্ত বাতি নিভিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি ভারতের অংশে নারী-শিশুসহ আরও ১১ জনকে সরিয়ে নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র, রাজারবাগ শরীফ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট আলোচনার জন্য আহ্বানপত্র প্রদান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাংক আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিস্তির টাকা দিতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চায় নতুন জোট, আছে দুই এমপি’র প্রতিষ্ঠান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিশুদ্ধ পানি নেই, জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)