সীমান্তে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ -আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যা
, ২১ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তান জানায়, সীমান্তের প্রায় ছয়টি স্থানে আফগানিস্তান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘কঠোর ও তীব্র প্রতিক্রিয়া’ জানিয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার বিমান হামলায় ঘটা বিস্ফোরণের কয়েকদিন পর এই সংঘর্ষ শুরু হয়। বিমান হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগানিস্তান। তবে হামলার দায় স্বীকার করেনি ইসলামাবাদ।
তবে, তারা আফগান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা তাদের প্রতিপক্ষ ভারতের সহায়তায় পাকিস্তানে আক্রমণকারী পাকিস্তানি তালেবান যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে, অন্যদিকে তালেবান বলেছে, তারা তাদের ভূখ- অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না।
এদিকে গতকাল রোববার ভোরে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস হয়েছে এবং ১৯টি ঘাঁটি দখলে নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি বাহিনী। এ অভিযানে বহু আফগান সেনা ও সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে নিরাপত্তা সূত্র।
এর আগে আফগান বাহিনী আঙ্গুর আদ্দা, বাজৌর ও কুরমসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে গুলি চালায়। দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া যায়। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, এই গুলিবর্ষণের মূল উদ্দেশ্য ছিল ‘খারেজি’ (আইএস ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সন্ত্রাসীদের সীমান্ত অতিক্রমে সহায়তা করা।
পাকিস্তান সেনাবাহিনীর সীমান্তচৌকিগুলো দ্রুত পাল্টা জবাব দেয় এবং ভারী অস্ত্র, আর্টিলারি, ট্যাংক ও ড্রোন ব্যবহার করে আফগান ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। এতে দোরান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ একাধিক আফগান পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। শাহিদান পোস্টেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি আফগানিস্তান থেকে পাকিস্তানি ভূখ-ে গুলিবর্ষণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে এবং প্রমাণ করেছে যে কোনো উসকানি সহ্য করা হবে না। নকভি আরও বলেন, ‘আফগানিস্তান আমাদের চরম প্রতিদ্বন্দ্বীর হাতিয়ার হয়ে আগুন নিয়ে খেলছে, এর জবাব কঠোরভাবে দেওয়া হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












