সিরিয়ায় সেনাবাহিনী-বাশারপন্থিদের সংঘাত, নিহত বেড়ে ৭১
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সিরিয়ায় সেনাবাহিনী ও সাবেক রাষ্ট্রপতি বাশার আল আসাদের সমর্থকদের মধ্যকার সংঘাতে নিহত হয়েছেন অন্তত ৭১ জন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। ব্রিটেনভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল জুমুয়াবার নিশ্চিত করেছে এ তথ্য।
সিরিয়ার দুই উপকূলীয় শহর লাটাকিয়া এবং টারটাউসে ঘটেছে এই সংঘাত। বর্তমানে এ দু’টি শহরেই কারফিউ জারি করা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সেনা কর্মকর্তা ও সদস্যের সংখ্যা ৩৫ জন, বাশারপন্থি বিদ্রোহীদের সংখ্যা ৩২ জন এবং বাকি ৪ জন বেসামরিক ব্যক্তি।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্রতি বাশারপন্থি সশস্ত্র যোদ্ধাদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এই অভিযান চলাকালেই গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিরিয়ার বৃহত্তম বন্দরশহর লাটাকিয়ার শহরতলী এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘাত বাঁধে বাশারপন্থি বিদ্রোহীদের। সেই সংঘাতে ১৬ জন সেনাসদস্য বিদ্রোহী নিহত হন। সেনাসদস্যদের ওপর অ্যামবুশ হামলা চালিয়েছিল বিদ্রোহীরা।
এদিকে লাটাকিয়ায় সংঘাত শুরুর পর মূল শহর এবং অপর উপকূলবর্তী শহরে টারটাউসে বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ। এই বিক্ষোভাকারীদের সবাই বাশারপন্থি। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে উপকূলীয় দুই শহর থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করতে হবে।
এদিকে শহর দু’টির পাশাপাশি সিরিয়ার অপর দুই শহর হোমস এবং আলেপ্পোতেও সংঘাত ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। গত ডিসেম্বরে বাশারের দেশত্যাগ এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম এত বড় আকারের সংঘাত হয়েছে সিরিয়ায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)