সিরিয়ায় সামরিক স্থাপনায় দখলদার ইসরায়েলের বিমান হামলা
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ আশির, ১৩৯২ শামসী সন , ১৩ মার্চ, ২০২৫ খ্রি:, ২৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইসরায়েলি সামরিক বিমান সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায় হামলা চালিয়েছে, যা পূর্বতন আসাদ সরকারের সামরিক অবস্থান লক্ষ্য করে করা সর্বশেষ হামলা। মিডিয়া রিপোর্ট এবং একটি পর্যবেক্ষণ গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, গত সোমবার রাতে রাজধানী দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার (৬৪ মাইল) দক্ষিণে অবস্থিত দেরার উত্তরে অবস্থিত দুটি শহরে হামলা চালানো হয়েছে।
“ইসরায়েলি দখলদার বিমানগুলো দেরার উত্তরে জব্বাব এবং ইজরা শহরের আশপাশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে,” সানা জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানের ১৭টি হামলা শহরগুলোতে অবস্থিত দুটি সামরিক অবস্থানে আঘাত করেছে, যা প্রাক্তন সরকারের আর্টিলারি রেজিমেন্ট ৮৯ এবং ১২তম ব্রিগেড।
পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের উৎখাতের পর থেকে দখলদার ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি অনুসারে, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ৫০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এ বছর এ পর্যন্ত ২১টি হামলা চালিয়েছে।
বেশিরভাগ ইসরায়েলি হামলায় একসময় ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর দখলে থাকা স্থাপনা এবং অস্ত্র লক্ষ্য করা হয়েছে।
ইসরায়েলি প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু গত মাসে বলেছিলো, দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে হবে। সে সতর্ক করে দিয়েছিলো যে, তার সরকার ইসরায়েলি ভূখ-ের কাছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে দামেস্কে নতুন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)