সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়লো বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে দ্বিতীয় দফা বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সেই সঙ্গে দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা চালানো হয়েছে।
গত বুধবার (১৬ জুলাই) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে। দামেস্কের কেন্দ্রস্থলে এই হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় সিরিয়ার বাহিনীর ওপরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী।
আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে (যেখানে ড্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে) সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে দখলদার ইসরায়েল হামলা বৃদ্ধির হুমকি দেওয়ার পর এসব আক্রমণ চালানো হলো।
আল জাজিরা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে সিরিয়ান সেনাবাহিনীর সদর দপ্তরের ওপর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
বাশার আল-আসাদ সরকারের পতনের দিন থেকেই দখলদার ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এর ফলে দামেস্কে বিশাল হামলা সত্ত্বেও সিরিয়ার সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)