সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -কাতারের আমির
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর প্রথম আরব নেতা হিসেবে কাতার সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠক করেছেন। তুরস্কের ‘আনাদোলু বার্তা সংস্থা’র উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।
বৈঠকে কাতারের আমির সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। আমির গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশ্বাস দিয়েছেন।
গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার কাতারের আমিরকে স্বাগত জানান।
এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বাশির, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আসাদের পতনের পর প্রথম কোনো আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেলেন আল-থানি।
দামেস্কে পৌঁছে আহমেদ আল-শারার সাথে বৈঠক করেন কাতারের আমির। এ সময় সিরিয়া পুনর্গঠন, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দেন তিনি।
কাতারের আমির বলেন, রাষ্ট্র পুনর্গঠন, পুনঃনির্মাণ সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ঘোষণা কাতারের জন্যও খুশির খবর। সিরিয়ার মানুষকে সমর্থন ও সহযোগিতায় সবসময় পাশে থাকবে কাতার।
এদিকে, কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়। এরই মধ্যে ১৩ বছর পর নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়ে দামেস্কে পুনরায় খুলেছে কাতার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)