সিরাজগঞ্জে নেপিয়ার চাষে ফিরছে কৃষকের স্বচ্ছলতা
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জে নেপিয়ার ঘাসসহ বিভিন্ন জাতের ঘাস চাষাবাদে সচ্ছলতা ফিরছে কৃষকের। কম খরচে এ ঘাস চাষাবাদে বেশি লাভবান হচ্ছেন গো-খামারিরা। ফলে প্রান্তিক কৃষকেরা এ চাষাবাদে ঝুঁকে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৩ হাজার ২৮৫ হেক্টর জমিতে নেপিয়ারসহ বিভিন্ন জাতের ঘাস চাষাবাদ করেছেন কৃষকেরা। এর মধ্যে স্থায়ী ২৮৫ ও অস্থায়ী ৩ হাজার হেক্টর জমিতে এ ঘাস চাষাবাদ করা হয়েছে।
জেলার সবকয়টি উপজেলাসহ বিশেষ করে বাঘাবাড়ি মিল্কভিটা এলাকার চরাঞ্চলসহ শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় এ ঘাস বেশি চাষ হয়ে থাকে। জেলায় প্রায় ছোট বড় ২০ হাজার গো-খামার রয়েছে। এর মধ্যে উল্লাপাড়া ও শাহজাদপুরে খামারের সংখ্যা অনেক বেশি। স্থানীয় হাটবাজার থেকে গো-খামারিরা ভালো দামে এ ঘাস ক্রয় করে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখন লাভবান হচ্ছে। পতিত জমি, সড়ক, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় নেপিয়ার ঘাস চাষ হয়ে থাকে। এছাড়া যমুনার তীরবর্তী বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলেও এ দেশি বিদেশি ঘাস চাষ হয়ে থাকে। এসব চরের বিভিন্ন স্থানে গরু ও মহিষের খামারও রয়েছে।
স্থানীয় কৃষকেরা বলছেন, চরাঞ্চলের কৃষকেরা এ ঘাস নিজেদের গো খামারের চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে এবং এসব ঘাসের মধ্যে নেপিয়ার ঘাসের চাহিদা বেশি। কম খরচে এ ঘাস চাষাবাদে অনেক কৃষকের সচ্ছলতা ফিরে এসেছে। এ কারণে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে এ চাষাবাদ প্রতিবছরই বাড়ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এ চাষবাদে ঝুঁকে পড়েছে।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, এ জেলার বিভিন্ন স্থানে এসব দেশি বিদেশি ঘাস চাষাবাদে স্থানীয় কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হয়ে থাকে। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা এ লাভজনক ঘাস চাষাবাদে ঝুঁকে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)