সিঙ্গাপুরে অর্থ পাচারবিরোধী অভিযান, ১০ বিদেশি গ্রেপ্তার
অর্থ পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে সিঙ্গাপুরের পুলিশ। অভিযানে নগদ অর্থসহ বিদেশিদের ১০০ কোটি সিঙ্গাপুরি ডলারের নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য সম্পদ জব্দ করেছে দেশটির পুলিশের বিশেষ বাহিনী।
এ সময় অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগে এক নারীসহ ১০ বিদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এসব জানায়।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া বিদেশিদের বয়স ৩১ থেকে ৪৪ এর মধ্যে এবং তারা চীন, তুরস্ক, সাইপ্রাস, ক্যাম্বোডিয়া এবং নি-ভানুয়াতুর নাগরিক। তাদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থ পাচার ও গ্রেপ্তার প্রতিহত করাসহ বিভিন্ন অভিযোগ আছে।
সিঙ্গাপুর পুলিশ বুধবার এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ মঙ্গলবার দেশজুড়ে অবিরাম অভিযান চালানো হয়।
অভিযানে ৯৪টি সম্পত্তি ও ৫০টি গাড়ি জব্দের নির্দেশ জারি করা হয়েছে বলে জানায় পুলিশ। এগুলোর আনুমানিক মূল্য ৮১ কোটি সিঙ্গাপুরি ডলারের বেশি।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।