গাদ্দাফিকে হত্যা ছিল বড় ভুল, স্বীকার করল ইতালি
, ০১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৩ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা বড় ধরনের ভুল হয়েছে বলে স্বীকার করেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী তাজানি।
বুধবার (১৬ আগস্ট) তাসকানিতে একটি ইভেন্টের ফাঁকে কথা বলার সময় এমনটাই উল্লেখ করে তাজানি। তার মতে, পরে যারা লিবিয়ায় ক্ষমতায় এসেছেন তাদের চেয়ে গাদ্দাফি ভালো।
সে বলেছে, ‘গাদ্দাফিকে হত্যা করা খুবই গুরুতর ভুল ছিল। সে গণতন্ত্রের চ্যাম্পিয়ন নাও হতে পারেন, কিন্তু সে শেষ হয়ে যাওয়ার পরই লিবিয়া ও আফ্রিকায় রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।’
তাজানি আরও দাবি করে, গাদ্দাফির সময় (ইউরোপমুখী) অভিবাসনপ্রবাহও বন্ধ ছিল এবং পরিস্থিতি ছিল অনেক বেশি স্থিতিশীল।
গাদ্দাফি একজন স্বৈরশাসক হলেও সে তার দেশের জনগণের মৌলিক চাহিদাসংক্রান্ত উপাদানগুলো নিশ্চিত করতে পেরেছিলো। একসময় দেশটিতে সে জনপ্রিয়ও ছিলো। কিন্তু আরব বসন্তের সময় তার জনপ্রিয়তায় নাটকীয়ভাবে ভাটা পড়ে।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মিশনটিকে বেসামরিক নাগরিকদের ওপর সরকারি বাহিনীর আক্রমণ বন্ধ করার মানবিক প্রচেষ্টা হিসেবে দেখালেও হাউস অব কমন্সের এক তদন্তে পরে দেখা গেছে, বেসামরিক নাগরিকদের হুমকিকে অতিরঞ্জিত করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)