সাড়ে ৪ বছর পর রমনা রেলস্টেশনে চলবে লোকাল ট্রেন
পার্বতীপুর-রমনা রেলপথে আবার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। ফলে লকডাউনের সময় বন্ধ হওয়ার সাড়ে ৪ বছর পর রমনা রেল স্টেশনে বাজবে রমনা লোকাল ট্রেনের হুইসেল।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ২০২০ সালের মার্চ মাসে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি এই রেল পথে চলাচলকারী একমাত্র রমনা লোকাল ট্রেনটিও বন্ধ করা হয়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটে এই রেলপথে দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রয়েছে।
রমনা স্টেশন এলাকার আব্দুর রহিম, মুকুল বলেন, দীর্ঘ সাড়ে ৪ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা অত্যন্ত খুশি। রেলপথে যাতায়াতসহ পণ্য আনা নেয়ার সুবিধা থেকে দীর্ঘ সময় আমরা বঞ্চিত ছিলাম।
শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন, আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।