সাড়ে ৩ হাজার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক
, ২১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ রবি’ ১৩৯১ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বন্ধুর মোটরসাইকেল চালিয়ে নষ্ট করে ফেলে রাজধানীর মুগদার সোহান (১৪)। এরপর তা ঠিক করতে মা মমতাজ বেগমের (৫০) কাছে সাড়ে ৩ হাজার টাকা চায় সে। টাকা না পেয়ে মাকে গলা চেপে হত্যা করে সোহান। সোহানের দেওয়া এমন স্বীকারোক্তিতে তাকে আটক করেছে মুগদা থানা-পুলিশ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে মুগদা থানার মান্ডা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। আব্দুল মজিদ বলেন, নিহত মমতাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার সকালে আমরা খবর পেয়ে মুগদা থানার দক্ষিণ মান্ডার ১৩১০ মহিলা মেম্বারের গলিতে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় এক নারীকে আমরা পড়ে থাকতে দেখি।
ঘটনায় জড়িত সন্দেহে সোহানকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, সোহান তার এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে নষ্ট করে ফেলে। পরে সেই মোটরসাইকেল ঠিক করার জন্য মায়ের কাছে ৩ হাজার ৫০০ টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতÐা হয়। পরে সোহান তার মার গলা চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং কিল-ঘুষিতে তার মৃত্যু হয়।
মমতাজ বেগমের বড় ছেলের সোহাগ বলেন, আমরা তিন ভাই, আমি বাড্ডায় থাকি। মান্ডায় একটু দূরে আমার আরেক ভাই থাকে। আমার ছোটভাই সোহানকে নিয়ে বাবা-মা ওই বাসায় ভাড়া থাকত। বাবা জলিল হাওলাদার একটি বাসার সিকিউরিটি গার্ড। বাবা মাগরিবের আজানের পর ডিউটিতে চলে যায়। সকাল ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় আসে। আমার ছোটভাই ভোর সাড়ে ৪টার দিকে খেলতে যায়। খেলা শেষে এসে সে মায়ের রক্তাক্ত মরদেহ দেখে।
খবর পেয়ে পুলিশ এসে আমার বাবা ও ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করে জানিয়ে সোহাগ বলেন, পুলিশ বলছে- টাকার জন্য আমার ভাই মাকে হত্যা করেছে। সে (সোহান) ছোট মানুষ, আমাদের এখনো বিশ্বাস হয় না আমার ভাই এই কাজ করতে পারে।
সোহাগ বলেন, আমার ভাই যদি এ কাজটি করে থাকে তবে তার একার পক্ষে এই কাজটি করা সম্ভব হয়নি।
মমতাজ বেগমের বাসার মালিক আরমান আলী বলেন, সকালে সোহান এসে আমার দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। পরে আমি বের হয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে। সোহান বলল, আমার মাকে কারা যেন মেরে ফেলেছে। পরে আমি গিয়ে দেখি মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছেন। তার মাথা মুখে আঘাতের চিহ্ন ও গলায় একটি ওড়না পেঁচানো। তার গলায় সোনার মালা ও কানের দুল ছিল না। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে ছোট ছেলে সোহানকে নিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)