সার নিয়ে বিক্ষোভে মামলা-গ্রেপ্তারে কৃষক শক্তির ক্ষোভ
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সারের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে মামলা, গ্রেপ্তার এবং অজ্ঞাতপরিচয় আসামি করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় কৃষক শক্তি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিকেলে এক বিবৃতিতে দলটি এই ক্ষোভ প্রকাশ করে।
জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক ও সদস্য সচিব এক যৌথ বিবৃতিতে বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভের ঘটনায় কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও প্রায় ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে সাধারণ কৃষকদের মধ্যেও গ্রেপ্তার ও হয়রানির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জাতীয় কৃষক শক্তি মনে করে, সারের সংকট, বিতরণে অনিয়ম কিংবা বৈষম্যের অভিযোগের সমাধান না করে কৃষকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের মূল শক্তি। তাদের নিরাপত্তাহীন ও আতঙ্কগ্রস্ত করে দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ থাকলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক- এতে জাতীয় কৃষক শক্তির কোনো আপত্তি নেই। কিন্তু কোনো নিরপরাধ কৃষক যেন হয়রানি বা অযথা গ্রেপ্তারের শিকার না হন, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে সারের সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণ ব্যবস্থা নিশ্চিত এবং সারের নামে কোনো ধরনের স্বজনপ্রীতি, অনিয়ম ও কালোবাজারি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কৃষক শক্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)