সার্বভৌমত্ব লঙ্ঘনে আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি ছাড়ার নির্দেশ সোমালিয়ার
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে আরব আমিরাতের সঙ্গে করা সকল ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া সরকার। এর ফলে সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ বন্দর থেকে সরে যেতে হচ্ছে আমিরাতকে। সোমালিয়া সরকার বলছে, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণœ করার অভিযোগের প্রেক্ষিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
সোমালিয়ার এক জ্যেষ্ঠ সরকারি সূত্র ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের দেখা নথি অনুযায়ী, গত সোমবার মোগাদিশু সরকার আমিরাতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে। এতে ফেডারেল সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও আঞ্চলিক প্রশাসনের সঙ্গে করা সব ধরনের সমঝোতা অন্তর্ভুক্ত রয়েছে। নথিতে বলা হয়, বেরবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরে আমিরাতের সঙ্গে চলমান সব সহযোগিতা এ সিদ্ধান্তের আওতায় পড়বে।
এ ছাড়া সোমালিয়ার মন্ত্রিসভা আমিরাতের সঙ্গে করা দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসহ সব চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণœ করার বিষয়ে ‘গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ’ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির অনেক নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক মন্তব্য করেছেন, এটি সঠিক পথে একটি পদক্ষেপ। সূত্র: রয়টার্স, আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)