সারাদেশে আগামী ৪-৫ দিন বৃষ্টি হতে পারে
আল ইহসান ডেস্ক:
সারাদেশে আগামী চার-পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে এমনিতেই বৃষ্টি হয়। আগামী কয়েকদিনও একই ধারা বজায় থাকতে পারে। সে হিসেবে আগামী চার-পাঁচ দিন সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, বলেন তিনি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এর আগে, গত জুমুয়াবার সাগরে লঘুচাপ সৃষ্টির পর দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সেই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা নেই। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।