সারাদেশের নেতাকর্মীদের ঢাকামুখী করার পরিকল্পনা বিএনপির!
, ২৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ রবি’ ১৩৯১ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সরকার পতনের এক দফা দাবিতে দুই মাস ধরে রাজপথে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে এক দফা দাবিতে ছোট-বড় ১৯টি কর্মসূচি পালন করেছে দলটি। মাঝখানে কিছুদিন বিরতির পর গত ৯ সেপ্টেম্বর এক দফা দাবিতে রাজধানীতে গণমিছিল করে। এবার ঢাকাকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে প্রস্তুতি গ্রহণ করছে দলটির হাইকমান্ড।
আন্দোলনকে দ্রুত সফলতার দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই নিয়মিত স্কাইপিতে কথা বলছেন দলটির সিনিয়র নেতাদের সঙ্গে। এছাড়া কথা বলছেন অঙ্গ সংগঠন ও জেলা নেতাদের সঙ্গেও। আন্দোলনের প্রশ্নে নেতাদের পরামর্শ গ্রহণ করছেন তিনি।
বিএনপির একটি সূত্র জানায়, চলতি মাসের শেষে অথবা অক্টোবরের শুরুতে রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। এ সমাবেশে ব্যাপক লোক সমাগম করার প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। রোডমার্চ নিয়ে দেশের তৃণমূল নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দেওয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘খুব অল্প সময়েরই মধ্যেই বিরতিহীন কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা ঢাকাকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে প্রস্তুতি নিচ্ছি। এর অংশ হিসেবে দলের অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে বিভাগীয় পর্যায়ে রোডমার্চ করে সারাদেশের নেতাকর্মীদের ঢাকামুখী করার বার্তা দেওয়া হবে।’
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের উদ্দেশ্যে বিএনপি যে আন্দোলন করে যাচ্ছে, তা শুধু রাজধানীই নয়, জেলা-উপজেলাকে একত্রিত করে তা সফল করার জন্য কাজ করে যাচ্ছে বিএনপি।’
তিনি বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে আছে মানে এই নয় যে, তারা চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখবে। আজকে আমাদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনেই এ সরকারের পতন ঘটবে।’
বিএনপি নেতারা বলছেন, রোডমার্চ কোনো সাধারণ কর্মসূচি নয়। এ কর্মসূচির মাধ্যমেই কঠোর কর্মসূচির সূচনা শুরু হবে। আর আমাদের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে সরকার যদি পূর্বের ন্যায় বাধা দেওয়ার অপচেষ্টা চালায় তাহলে এর জন্য সরকারকে চরম মাশুল দিতে হবে।
ইতিমধ্যে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রোডমার্চ কর্মসূচি ঘোষণাও করা হয়েছে। আসন্ন কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে এই রোডমার্চকে গুরুত্ব দিচ্ছে দলটি। এই রোড মার্চের পাশাপাশি রাজধানীতেও কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান বিএনপি নেতারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)