সাভার ও আশুলিয়ায় দুইটি গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সাভার ও আশুলিয়ায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে দুইটি সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিক। এসময় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে দুইটি সড়কের উভয় পাশ জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সড়কের যাত্রীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় সিংঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এবং বিশমাইল-জিবারো সড়কের ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে। দুপুর ১ টার দিকে শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার দ্রুত হস্তক্ষেপে বেতন পরিশোধের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে চলে যান।
বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের কারখানায় ১১ শতাধিক শ্রমিকরা কাজ করে। শ্রমিকরা এখন পর্যন্ত গত ২ মাসের বেতন পাননি। একই সাথে ওভারটাইমের টাকাও দেননি কারখানা কর্তৃপক্ষ। কারখানার কর্তৃপক্ষ ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে পাওনা পরিশোধের জন্য বলেছিলেন। কিন্তু তারা বেতন ও ওভারটাইমের কোনো টাকাই পরিশোধ করতে পারেনি।
এসময় কারখানার শ্রমিকরা দুঃখ নিয়ে বলেন, আমরা বেতন না পেয়ে দোকানে বাকি করে চলছি। অনেকেই বাড়ি ভাড়া দিতে পারিনি। কারো কারো পরিবারের সদস্যদের টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে। কিন্তু আমরা কারখানার কর্তৃপক্ষকে কয়েক বার শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছি। তবে কোনো সমাধান হয়নি বলে জানান তিনি। অন্যদিকে ছেইন অ্যাপারেলসের পোশাক শ্রমিকরা বলেন, আমাদের কারখানার শ্রমিকদের প্রতি মাসের বেতন ১০ তারিখের ভেতরে পরিশোধ করা হয়। কিন্তু মালিকপক্ষ আমাদের জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেনি। পরে কিছু দিন আগে কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)