সাভারে ২৫ লাখ টাকা ছিনতাই: ৯ জন গ্রেপ্তার, ৫ লাখ টাকা উদ্ধার
, ১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ঢাকার সাভারে নগদ ২৫ লাখ টাকা ও বিভিন্ন ব্যাংকের ৩ কোটি ২৫ লাখ টাকার ৭টি পে-অর্ডার ছিনতাইয়ে মামলায় নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান এ তথ্য জানান। গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে ছিনতাইকৃত ৫ লাখ টাকা, একটি নোয়া মাইক্রোবাস, ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে ডেলিকেট গার্মেন্টসের তিন কর্মকর্তাকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে গাড়িতে তুলে নিয়ে মারধর করে তাদের কাছে থাকা ২৫ লাখ টাকা ও বিভিন্ন ব্যাংকের ৩ কোটি ২৫ লাখ টাকার ৭টি পে-অর্ডার ছিনিয়ে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১২ অক্টোবর) বিকালে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে নোয়া মাইক্রোবাসসহ প্রথমে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে কী বললেন আহমাদিনেজাদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের সরকারি সহায়তা দেয়া হবে: পাট প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান অ্যামনেস্টির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে প্রতিনিধিদল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নদীতে জালে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)