সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
, ১২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৭ জুলাই, ২০২৬ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় শতবর্ষী এক বৃদ্ধের ভরণপোষণ না দেয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তার নাম আব্দুস সালাম। তিনি উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেছেন, তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তার ভরণপোষণের দায়িত্ব পালন করেন না। বড় ছেলে অলী বিশ^াসের প্ররোচনায় অন্য ছেলেরাও তার দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাকে ভিক্ষাবৃত্তি বেছে নিতে হয়েছে।
অভিযোগে তিনি আরো বলেছেন, খাবার বা পড়নের কাপড় চাইলে ছেলেরা প্রায়ই তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করে। এমনকি তার ব্যবহৃত কাঁথা-কম্বলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বয়সের ভারে ন্যুব্জ হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তাই সন্তানদের কাছ থেকে আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আব্দুস সালাম।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর বড় ছেলে অলী বিশ^াস অভিযোগের কিছু অংশের সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিন ভাইয়ের মধ্যে মেজ ভাই তাদের মা-বাবার কোনো খোঁজ খবর নেন না।
কেন নেন না? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি তার বাবাকে মেজ ভাইয়ের কাছে জানতে চাইতে বলেন। অলী বিশ^াসের ভাষ্য, তাদের বাবা মেজ ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বা কিছু বলেন না। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খুলনায় গৃহবধূ হত্যায় ৫ জনের যাবজ্জীবন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)