সাবেক স্বামী ও দুই ছেলের ভয়ে শিশুসন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা
এ ঘটনায় গত ১১ আগস্ট পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন নাজমুন নাহার শিরিন।
নাজমুন নাহার শিরিনের অভিযোগ, তার সাবেক স্বামী জাকির হোসেন পেশায় গাড়িচালক। দাম্পত্য জীবনে বিভিন্ন পারিবারিক বিরোধের জেরে তিনি একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার হাতে মারাত্মক আঘাত লাগে। চিকিৎসা নেয়ার পরও হাতের হাড় পুরোপুরি জোড়া লাগেনি বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় চলতি বছরের ২৮ মার্চ পটুয়াখালী সদর থানায় মামলা করেন নাজমুন নাহার শিরিন। তিনি জানান, মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮০, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।
পরে দুপক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেয়া হয়। নাজমুন নাহার শিরিনের দাবি, আইন ও সালিশ কেন্দ্র এবং জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় গত ১০ মে একটি সমঝোতা চুক্তি হয়।
সমঝোতার শর্ত অনুযায়ী, ভবিষ্যতে কোনও পক্ষ অপর পক্ষকে ভয়ভীতি দেখাবে না বা হয়রানি করবে না বলে সিদ্ধান্ত হয়। বড় দুই ছেলে বাবার কাছে এবং ছোট সন্তান মায়ের কাছে থাকবে বলেও চুক্তিতে উল্লেখ ছিল বলে দাবি করেন তিনি। এ ছাড়া সন্তানের ভরণপোষণ ও সম্পত্তি বণ্টন নিয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানান তিনি।
তবে নাজমুন নাহার শিরিনের অভিযোগ, সমঝোতার পর তাকে আদালতে নিয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করানো হয়। মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হওয়ার পর আবারও তাকে ভয়ভীতি দেখানো শুরু হয়। সম্প্রতি তার নিজের নামে কেনা জমি লিখে দেয়া এবং নগদ ১০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সাবেক স্বামী জাকির হোসেনের নির্দেশে বড় দুই ছেলে তার ভাড়া বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়েছে। তাদের মাধ্যমে টাকা ও সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। সমঝোতা অনুযায়ী বড় দুই ছেলে বাবার কাছে থাকার কথা থাকলেও তারা বাবার নির্দেশে তার কাছে এসে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে দাবি তার।
নাজমুন নাহার শিরিন বলেন, ‘আমি এখন আমার ছোট সন্তানকে নিয়ে নিরাপদে থাকতে পারছি না। কখন কোথায় থাকব, সেটাও ঠিক নেই। আমি শুধু আমার সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই।’
তার দাবি, সাবেক স্বামী ও বড় দুই ছেলের পক্ষ থেকে পুনরায় ভয়ভীতি ও চাপ সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে গত ১১ আগস্ট থানায় জিডি করেন তিনি। বর্তমানে তিনি ও তার ছোট শিশুসন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তবে মায়ের অভিযোগ অস্বীকার করেছেন তার বড় ছেলে। তার দাবি, মায়ের অভিযোগ সত্য নয়। তবে পারিবারিক সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক স্বামী জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কথা বলতে রাজি হননি।
জানা গেছে, জাকির হোসেন ঢাকার শ্যামলী এলাকায় অবস্থিত ঢাকা স্পেশালাইজড হাসপাতালে ইঞ্জিনিয়ার আলী জিন্নাহর গাড়িচালক হিসেবে কর্মরত। তার কর্মস্থলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে গাড়িচালক হিসেবে কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে। তবে তার বিরুদ্ধে ওঠা নির্যাতন, ভয়ভীতি, ১০ লাখ টাকা দাবি এবং সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মামলা, সমঝোতা ও সাধারণ ডায়েরির পরও নিরাপত্তাহীনতা কাটছে না নাজমুন নাহার শিরিনের। তার দাবি, সাবেক স্বামী ও বড় দুই ছেলের ভয়ভীতি ও হয়রানি থেকে মুক্ত হয়ে ছোট শিশুসন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চান তিনি।
তার একমাত্র প্রত্যাশা, নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।