সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ ও অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লুকিয়ে রাখা ২৩ বস্তা বিভিন্ন ধরনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর রাত ৪টার দিকে উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এসব জব্দ করে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন রেকর্ডপত্র ও তার দেশে-বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। তার স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদার নিজ বাড়িতে নিয়ে রাখেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোর রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হয়।
জব্দ করা বিপুল পরিমাণ আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে জানা যায়, ইতোপূর্বে পাওয়া ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে।
দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার তথা মানিলন্ডারিংয়ের তথ্য-প্রমাণও এসব রেকর্ড পত্রে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)