সাধারণ নাগরিক ও মসজিদকে লক্ষ্যবস্তু করেছে ভারত -পাকিস্তান
গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। যদিও ভারত পক্ষের দাবি, এ সংখ্যা ৭০ জনের কম নয়।
নয়াদিল্লির আরও দাবি, পহেলগাঁওয়ে হামলাসহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে’র জবাব দিতে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভারত হামলা চালিয়েছে।
সে দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, গত মঙ্গলবার রাতের হামলায় পাকিস্তানের সাধারণ নাগরিক ও মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করেছে ভারত।
গতকাল বুধবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন তিনি।
ভারতের আঘাত হানা ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘পাকিস্তানের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে ভারত। এটি মোদী সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন- যেখানে বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে।’
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘এটা মনে রাখা জরুরি যে যেসব স্থানে হামলা হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা আগের দিন গিয়েছিলেন। তারা দেখেছেন যে, ওই স্থানগুলোতে বেসামরিক মানুষজন অবস্থান করছিলেন।’
জেনারেল আহমেদ শরীফ দাবি করেন, হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ দাবি করেছিলেন, পাকিস্তানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত, যার সবই বেসামরিক স্পট। তিনি বলেছিলেন, মঙ্গলবার রাতে তার দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। দেশটির পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।
শারকিয়া শহরের শুভান মসজিদে চারটি হামলা করেছে ভারতীয় বাহিনী। এই হামলায় একটি তিন বছরের শিশুকন্যাসহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন। মুরিদকে শহরে উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করেও হামলা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন। এছাড়া পাকিস্তানশাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদেও হামলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।