সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া৪ হাজার ডলারের সীমা ভাঙল স্বর্ণের দর, সামনে তিন শক্তিশালী প্রতিপক্ষমিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ৩১ ডিসেম্বর পর্যন্ত সব নোট-গাইড বই মুদ্রণ-বাঁধাইয়ে নিষেধাজ্ঞাতাজবীদ অনুযায়ী তারতীলের সাথে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা ফরয। তাই তাজবীদ শিক্ষা করাও প্রত্যেকের জন্য ফরয। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করার মধ্যে রয়েছে অশেষ ফায়দা ও ফযীলত। যে যত বেশি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে সে তত বেশি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক বা রেযামন্দী মুবারক হাছিল করতে পারবে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! তাই কুল-কায়িনাতের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- প্রতি আরবী মাসের মহাপবিত্র ১২ই শরীফ উনাকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ হিসেবে উদযাপন করা। সুবহানাল্লাহ!ভূমি নিবন্ধনে আসছে অটোমেশন, এক ক্লিকেই মিলবে নিবন্ধনসেবাযুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত একটি দেশ’, শর্ত চাপানোর অবস্থান হারিয়েছে: ইরান

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

আন নাফে’ প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৩৩
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া এই খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’-এই প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় মেলাটির আয়োজন করেছে।

বক্তব্যে তরুণদের চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’ সরকার নতুন এসএমই নীতিমালা প্রণয়ন করছে এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, এসএমই খাতের উন্নয়নে দেশে একটি ‘ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আটটি ক্যাটাগরিতে বর্ষসেরা আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন। এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ২ মিনিট আগে গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল… ৩ মিনিট আগে আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা… ৪ মিনিট আগে বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ… ৫ মিনিট আগে এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে … ৬ মিনিট আগে ‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’ ‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’ ৭ মিনিট আগে সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের… ১১ মিনিট আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় … ১২ মিনিট আগে ফলের বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের ফলের বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের ১৫ মিনিট আগে লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত লঘুচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, বৃষ্টি কমে বাড়বে শীত ২০ ঘণ্টা আগে পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার ২০ ঘণ্টা আগে পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ ২০ ঘণ্টা আগে