সাজা স্থগিত হলেও মুক্তি পাচ্ছেন না ইমরান খান -দ্য ডন
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তিন বছরের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। গত মঙ্গলবার (২৯ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করা হলে জেল থেকে সহসায় মুক্তি পাচ্ছেন না তিনি। সাইফার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এটক কারাগারেই থাকবেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান। খবর ডনের।
প্রতিবেদনে পাকিস্তানের দৈনিকটি জানায়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে ইমরান খানের বিরুদ্ধে হওয়া মামলার শুনানির জন্য সম্প্রতি একটি বিশেষ আদালত এটক কারাগারে তাকে রাখার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার ফলে কারাগারেই থাকতে হচ্ছে পিটিআই প্রধানকে। সাইফার মামলায় আগামীকাল শুনানির জন্য ইমরান খানকে বিশেষ আদালতে তোলা হবে।
কারা কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিশেষ আদালত যে নির্দেশনা দিয়েছে, সেটি ডনের হাতে রয়েছে। ওই চিঠিতে বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত মোহাম্মদ জুলকারনাইন জেল সুপারকে নির্দেশ দিয়ে বলেন, ‘ইকরামুল্লাহ খান নিয়াজির ছেলে অভিযুক্ত ইমরান খান নিয়াজির বিরুদ্ধে বিচার বিভাগীয় রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যেই জেলা কারাগার, এটকে রয়েছেন।’
ডন জানিয়েছে, সাইফার মামলাটি একটি কূটনৈতিক নথির সঙ্গে সম্পর্কিত। ওই নথিটি ইমরানের ক্ষমতাকালে হারিয়ে গেছে বলে জানা গেছে। একই মামলায় পিটিআই ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ আগস্ট পিটিআই প্রধান ও ভাইস প্রেসিডেন্টকে আসামি করে সাইফার মামলা করা হয়। যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমের প্রতিবেদনে পরই এই মামলা করা হয়। ওই গণমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছিল, ইমরানের শাসনামালে কূটনৈতিক নথি হারিয়েছে। এই মামলায় গত রোববার জেলে বন্দি ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করে পাকিস্তানের গোয়েন্দারা।
গত ৫ আগস্ট তোষখানা মামলা ইমরান খানকে তিন বছরের সাজা দেন আদালত। এরপর থেকে কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বেআইনিভাবে তোশাখানার রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে এ মামলা হয়েছিল।
মামলার রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ইমরান খানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন।
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দেওয়া হয়। তিনি বর্তমানে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের এটক শহরে কারাবন্দি রয়েছেন।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।