সাজানো সেটআপে অংশগ্রহণমূলক-বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না -রিজভী
সাজানো সেটআপ দিয়ে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেছেন।
এ সময় তিনি নির্বাচন বর্জন এবং সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকাল জুমুয়াবার দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, 'বাংলাদেশে যে সেটআপ আছে, সেটা দিয়ে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়। এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন-এটা শেখ হাসিনার সাজানো সেটআপ। এই সেটআপ দিয়ে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না। এটা এখন প্রতিদিন প্রমাণিত হচ্ছে।'
'নির্বাচন কমিশনারদের কথাবার্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকা- দেখে বোঝা যাচ্ছে যে তারা নিজেরাই নির্বাচন করিয়ে দিতে চাচ্ছে,' বলেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।