হত্যাকান্ডের আসামীর দোকান উদ্বোধন:
সাকিবসহ আমন্ত্রিতদের বিষয় খতিয়ে দেখবে ডিবি
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দুবাইয়ে আরাভ খানের আমন্ত্রণে স্বর্ণের দোকান উদ্বোধনের জন্য সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন দুবাইয়ে গেছেন। স্বর্ণ ব্যবসায়ী আরাভ পুলিশ হত্যা মামলার আসামি জানার পরও তারা সেখানে গিয়ে দোকান উদ্বোধনে অংশগ্রহণ করেছেন,যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
হারুন অর রশিদ বলেন, ‘আমরা বুধবার মিডিয়ায় দেখেছি- সাকিব আল হাসানসহ অনেকেই দুবাইয়ে সেই স্বর্ণ ব্যবসায়ীর আমন্ত্রণে উপস্থিত হয়েছে। একজন পুলিশ সদস্য হত্যাকা-ের সঙ্গে জড়িত আসামির আমন্ত্রণে তারা গিয়েছেন। স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান একজন খুনি। তিনি একজন পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করেছেন। তাদেরকে অবগত করার পরে ও দুবাই গিয়ে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এটা আসলে দুঃখজনক। এটা তারা কেন করেছেন জানি না।’
গোয়েন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, আমরা তথ্য সংগ্রহ করছি, সেখানে সাকিব আল হাসান, হিরো আলম, আবার শুনেছি রাজ নামে একজন আছেন। পুলিশ পরিদর্শক মামুন হত্যাকা-ের চার্জশিট হয়ে গেছে। এসব বিষয় খতিয়ে দেখা হবে।’
উল্লেখ্য, ২০১৮ সালে রাজধানীর বনানীতে আরাভ খানের অফিসে গোয়েন্দা পরিদর্শক মামুন ইমরান খানকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৬ নম্বর আসামি আরাভ খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)