সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ শরীফ উনার অনন্য আয়োজন -কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ
-বিভিন্ন জেলাসহ রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ মাহফিল ও ইফতার বিতরণ -পশু জবাইয়ের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২১ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার আয়োজনে মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই রমাদ্বান শরীফ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাই করে বিশেষ আক্বীক্বাহ মুবারক, কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনুসরণে ও দিক-নির্দেশনায় রাজধানী ঢাকার ওয়ার্ডসমূহ এবং দেশের বিভিন্ন জেলা থেকেও বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মীলাদ শরীফ পাঠ ও ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। সারাদেশে রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসায়ও অনুরূপ আয়োজন করা হয়েছে।
এছাড়াও সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা থেকেও মহাপবিত্র ১২ই শরীফ তথা মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনার সম্মানার্থে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণের ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা ১২ই শরীফ উনার সম্মানার্থে প্রত্যেক হিজরী (আরবী) মাসের ১২ তারিখেই কোটি কোটি কন্ঠে মীলাদ শরীফ, তাবারুক বিতরণ ও আক্বীক্বাহ মুবারক করার ঘোষণা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ।
মুবারক এই ঘোষণা মোতাবেকই আজ পবিত্র ১২ই রমাদ্বান শরীফ উল্লেখিত বরকতময় কার্যক্রমসমূহ পালন করার বন্দোবস্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-
-পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাইয়ের মাধ্যমে আক্বীক্বাহ মুবারক।
-বাদ আছর বিশ্বজুড়ে অনলাইন/অফলাইনে সম্মিলিতভাবে কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ।
-দেশের বিভিন্ন জেলা উপজেলাসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ মীলাদ শরীফ পাঠ ও ইফতার মাহফিলের আয়োজন।
-মীলাদ শরীফ পাঠ শেষে ইফতার সামগ্রী বিতরণ করা।
মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ উপলক্ষে রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে বিশেষ লিফলেট, পোস্টার, ব্যানারসহ বিভিন্ন ধরণের বিশেষ উপকরণ প্রকাশ করা হয়েছে। আনজুমানে আল বাইয়্যিনাত উনার পক্ষ থেকে সকলকে এই সকল বিশেষ উপকরণসমূহ সংগ্রহ করা ও প্রচার-প্রসার করার বিশেষ আহ্বান জানানো হয়েছে। এবং দৈনিক আল ইহসান শরীফে বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্বলিত বিশেষ রেসালা শরীফ ও কিতাব প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে হত্যা, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ মাসের শিশু বিএসএফের পুশইনের শিকার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












