জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যের বাজারেও ইতোমধ্যে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাত তুলে অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই বাড়িয়ে দিয়েছেন পণ্যের দাম। এমনকি যেসব পণ্যের দাম এখনো স্থিতিশীল আছে, সেগুলোও শিগগির বাড়তে পারে বলে আগেভাগেই জানিয়ে রাখছেন তারা।
হাতিরপুলে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মনির বলেন, 'এখন তো মনে হয় আর খাওনই লাগবো না। প্রত্যেকদিন বাজারে এসে শুনি কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে। একদিন তেলের দাম বাড়ে, আরেকদিন সবজি-মাছ-গোশতের দাম বাড়ে। আয় তো সেইভাবে বাড়ে না, কিন্তু বাজারে আসলেই খরচ বাড়তেছে। এভাবে চলতে থাকলে সংসার চালানোই কঠিন হয়ে যাবে।'
রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল এবং কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা বাজার ঘুরে গতকাল জুমুয়াবার (২৫ সেপ্টেম্বর) সবজি, মাছ, গোশত, দুধ, ফল, আটা-ময়দা, চাল, তেল, ডিমের মূল্যবৃদ্ধির চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়ার আগেও নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল। এখন বাড়তি পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় সেই চাপ আরও বাড়ছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০-১৮০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে শিমের দাম কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা বেড়েছে। টমেটোর দাম ৮০-১০০ থেকে বেড়ে হয়েছে ১০০-১২০ টাকা। দেশি শসা ৫০-৬০ থেকে বেড়ে ৮০ ও করলা ৬০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দামও ৮০-১০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০০-১২০ টাকায়।
এদিকে পটোলের দাম কেজিতে ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। ধুন্দলের দাম ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০-৮০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি এবং ঝিঙার দাম ৬০ থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা। বেড়েছে কাঁচামরিচের দামও। গত সপ্তাহে কেজিপ্রতি ৮০-১০০ টাকায় বিক্রি হলেও গতকাল কারওয়ান বাজারে তা ১০০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
মানিকগঞ্জ থেকে পিকআপে করে সবজি আনেন কারওয়ান বাজারের ব্যবসায়ী রহমত মিয়া। তিনি বলেন, দাম আগেও বাড়তিই ছিল। এখন জ্বালানি তেলের দামের কারণে আরেকটু বাড়ছে। পিকআপ ভাড়া আজ ৪০০ টাকা বেশি দিতে হয়েছে।'
ট্রাকভাড়া বৃদ্ধির ফলে চালের দামেও প্রভাব পড়তে শুরু করেছে। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে চাল ব্যবসায়ী সিকদার আহমেদ বলেন, বুধবার থেকেই বাড়তি দামে চাল আনতে হচ্ছে। ট্রাকপ্রতি প্রায় ৪ হাজার টাকা বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)