সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:.
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুল জুময়াহ আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি- প্রচলিত মাদরাসা শিক্ষার বিষয়ে কথা বলেন। তিনি বলেন- যারা বলে মাদরাসা শিক্ষাকে আধুনিক করতে হবে তারা হলো গন্ডমুর্খ। কারণ দ্বীনি ইলম শিক্ষার জন্যই মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে চিকিৎসাবিদ্যা বা প্রকৌশলবিদ্যা প্রবেশ করানোর কোন সুযোগ নেই। সেগুলোর জন্য তো আলাদা প্রতিষ্ঠান রয়েছেই। সেগুলোতে দ্বীনি ইলম প্রবেশ করানোর কথা কেউ কোনদিন বলেনি বা বলেওনা। তাহলে আধুনিক করার নামে মাদরাসায় তাদের দুনিয়াবী শিক্ষা প্রবেশ করানোর চিন্তা কি করে আসতে পারে। দ্বীনি ইলমের সাথে তারা দুনিয়াবী আনুষাঙ্গিক পড়া প্রবেশ করিয়ে দিয়ে মাদরাসা শিক্ষাব্যাবস্থাকে দুর্বল করে দিয়েছে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- ইলম বা বহাছ, চর্চা করলে ইলম বাড়তেই থাকে। অথচ আজকাল মানুষ পড়ালেখাই করে না। পড়ালেখার অভাবে অনেক জরুরী মাসয়ালা আছে যা সাধারণ আওয়ামুন্নাস জানেওনা ফিকিরও করেনা। একইভাবে ইলমে তাসাউফ উনার অনেক জাহিরী ইলম আছে, সেগুলোও মানুষ জানেনা। মাদরাসাগুলো দ্বীনি ইলম জানার জন্য শিখার জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সেগুলো যদি দুনিয়াদার বানানোর কেন্দ্র হয়ে যায় তাহলে মানুষ দ্বীনি ইলম শিক্ষা করবে কোথায়। দুনিয়ার তাছিরে যারা পড়েছে তাদের দুনিয়া আখিরাত দুটাই বরবাদ হয়েছে। এদের দ্বারা নেক কাজ করা কিভাবে সম্ভব। তারাতো লানতগ্রস্ত। সবাইকে মনে রাখতে হবে, মাদরাসা হলো মুত্তাকীদের জন্য। সেখান থেকে দ্বীনি ইলম শিক্ষা করে মুত্তাকী বের হবে। সবাইকে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায় ছাত্র ভর্তির জন্য দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।