সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৮)
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
ফানা-বাক্বার বেনযীর দৃষ্টান্ত মুবারক
উস্তুনে হান্নানা উনার ঈমান জাগরনী ওয়াক্বিয়া মুবারক
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন,
فَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَقُومُ إِلَى جِذْعٍ مِنْهَا فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ سَمِعْنَا لِذَلِكَ الجذع صوتا كصوت العشار
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মহাসম্মানিত ও মহাপবিত্র খুতবা মুবারক দান করতেন, তখন একটি খেজুর গাছের খুঁটি মুবারক উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র হেলান মুবারক দিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল কুওওয়াত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র দাঁড়ানো শান মুবারক) প্রকাশ করতেন। অতঃপর যখন মহাসম্মানিত ও মহাপবিত্র মিম্বর শরীফ তৈরী করা হলো, তখন আমরা সেই খেজুর গাছের খুঁটি মুবারক থেকে গর্ভবতী উষ্ট্রীর কান্নার ন্যায় কান্নার আওয়াজ শুনতে পেলাম।” সুবহানাল্লাহ! (শিফা শরীফ ১/৫৮২)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন,
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ إِلَى جِذْعِ فَلَمَّا اتَّخَذَ الْمنْبَرَ تَحَوَّلَ إِلَيْهِ فَحَنَّ الْجِذْعُ فَأَتَاهُ فَمَسَحَ يَدَهُ عَلَيْهِ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একটি খেজুর গাছের খুঁটি মুবারক উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র হেলান মুবারক দিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র খুতবা দান করতেন। (মহাসম্মানিত ও মহাপবিত্র মিম্বার শরীফ প্রস্তুত হওয়ার পর) যখন তিনি সেই খেজুর গাছের খুঁটি মুবারক রেখে মহাসম্মানিত ও মহাপবিত্র মিম্বার শরীফ-এ মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নিলেন, তখন সেই খেজুর গাছের খুঁটি মুবারকখানা কান্না শুরু করে দিলেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দয়া করে সেই খেজুর গাছের খুঁটি মুবারক উনার নিকট মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নিয়ে উক্ত খুঁটি মুবারক উনার উপর মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) রেখে আদর-¯েœহ মুবারক করেন।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, তিরমিযী শরীফ, ছহীহ ইবনে হিব্বান, আস সুনানুল কুবরা লিল বাইহাক্বী ইত্যাদি)
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি সেই খেজুর গাছের খুঁটি মুবারক উনার অবস্থা বর্ণনা করে বলেন,
فَصَاحَتِ النَّخْلَةُ صِيَاحَ الصَّبِيِّ ثُمَّ نَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَمَّهُ إِلَيْهِ تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَنُ
অর্থ: “(শুকনো) খেজুর বৃক্ষ মুবারকখানা বাচ্চা শিশুর ন্যায় উচু আওয়ায মুবারক-এ কান্না শুরু করে দিলেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দয়া করে (মহাসম্মানিত ও মহাপবিত্র মিম্বর শরীফ থেকে নিচে) মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নিয়ে সেই খেজুর বৃক্ষ মুবারকখানা উনাকে জড়িয়ে নিলেন। ফলে, সেই খেজুর বৃক্ষ মুবারকখানা বাচ্চা শিশুর ন্যায় কান্না করতে করতে চুপ হয়ে গেলেন।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, আস সুনানুল কুবরা লিল বাইহাক্বী)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু উনার থেকে বর্ণিত রয়েছেন,
حَتَّى ارْتَجَّ الْمَسْجِدُ بِخُوَارِهِ
অর্থ: “সেই শুকনো খেজুর গাছের খুঁটি মুবারকখানা উনার কান্নার আওয়াজে মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদে নববী শরীফ প্রকম্পিত হয়ে যান।” সুবহানাল্লাহ! (ছহীহ ইবনে খুযাইমাহ্, আল ই’তিক্বাদ লিলবাইহাক্বী)
হযরত সুহায়েল রদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু উনার থেকে বর্ণিত রয়েছেন,
وَكَثُرَ بُكَاءُ النَّاسِ لَمَّا رَأَوْا بِهِ
অর্থ: “সেই শুকনো খেজুর গাছের খুঁটি মুবারক উনার কান্না দেখে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারাও অনেক কান্না মুবারক করতে থাকেন।” সুবহানাল্লাহ! (শিফা শরীফ, শারহুয যারক্বানী, তারীখুল খমীস)
অন্য বর্ণনায় রয়েছেন,
حَتَّى تَصَدَّعَ وَانْشَقَّ حَتَّى جَاءَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ فَسَكَتَ
অর্থ: “খেজুর গাছের খুঁটি মুবারকখানা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরহ-বিচ্ছেদে ফেটে পড়ে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নিয়ে সেই খুঁটি মুবারক উনার উপর মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক বুলিয়ে দিলেন। ফলে, শুকনো খুঁটি মুবারকখানা কান্না বন্ধ করে দেন।” সুবহানাল্লাহ! (শিফা শরীফ)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭৩)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৫১)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৭)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭২)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৫০)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭১)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪৯)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (১ম পর্ব)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপাদমস্তক মহাসম্মানিত নূর মুবারক; উনার ছায়া ছিলো না
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪৮)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












