সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২৮)
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বরকতময় জিবনী মুবারক
পবিত্র বাই’আতে রিদ্বওয়ান:
চুক্তির শর্তসমূহ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ:
১. ১০ বছর পবিত্র মক্কা শরীফ উনার কুরাইশ ও মুসলমানদের মাঝে যে কোনো ধরনের যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে।
২. মুসলমানরা এ বছর পবিত্র ওমরাহ মুবারক পালন না করেই পবিত্র মদীনা শরীফ এ ফিরে যাবেন। মুসলমানরা চাইলে আগামী বছর পবিত্র ওমরাহ পালনের জন্য আসবেন, তবে তিন দিনের বেশি পবিত্র মক্কা শরীফ এ অবস্থান করতে পারবেন না। পবিত্র মক্কা শরীফ এ মুসলমানদের অবস্থানের সময় পবিত্র মক্কাবাসীরা অন্যত্র আশ্রয় নেবে।
৩. মুসলমানরা আত্মরক্ষার জন্য শুধুমাত্র কোষবদ্ধ তরবারী আনতে পারবেন। এছাড়া অন্য কোন অস্ত্র বহন করতে পারবেন না।
৪. এ সন্ধি সূত্রের ভিত্তিতে আরবের যে কোন গোত্র নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে বা কুরাইশদের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হতে পারবে। এতে কেউ বাধা দিতে পারবে না।
৫. সন্ধির মেয়াদকালে জনগণের পূর্ণ নিরাপত্তা রক্ষা করতে হবে। কেউ কারো ক্ষতি সাধন করবে না, আক্রমণ বা লুণ্ঠন করবে না।
৬. কোনো মক্কাবাসী পবিত্র মদীনা শরীফে আশ্রয় গ্রহণ করলে মুসলমানরা তাকে আশ্রয় দিতে পারবেন না। পক্ষান্তরে কোনো মুসলমান পবিত্র মদীনা শরীফ থেকে পবিত্র মক্কা শরীফ আগমন করলে পবিত্র মক্কাবাসী তাকে প্রত্যার্পণ করতে বাধ্য থাকবে না।
৭. হজ্জের সময় কুরাইশরা মুসলমানদের জান-মালের নিরাপত্তা বিধান করবে। বিনিময়ে পবিত্র মক্কা শরীফ উনার বণিকরা নিরাপদে পবিত্র মদীনা শরীফ উনার পথে সিরিয়া, মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে।
৮. অভিভাবকের অনুমতি ব্যতিরেকে কোন নাবালক মুসলমানদের সাথে যোগ দিতে পারবেন না।
৯. এ সন্ধি চুক্তি ১০ বছরের জন্য বলবৎ থাকবে।
১০. সন্ধির শর্তাবলি উভয়পক্ষকেই পরিপূর্ণভাবে পালন করতে হবে।
সন্ধিচুক্তি এবং সন্ধির শর্তসমূহ নির্ধারিত হওয়ার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে সন্ধির শর্তগুলো লিপিবদ্ধ করার জন্য নির্দেশ মুবারক দিলেন। তিনি বললেন লিখুন-
بِسْمِ اللهِ الرَّحْمَـٰنِ الرَّحِيْمِ
এর পরিপ্রেক্ষিতে কুরাইশদের পক্ষ থেকে হযরত সুহাইল ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি তখনও সম্মানিত ঈমান আনেননি) তিনি বললেন, ‘রহমান’ বলতে যে কী বুঝায় আমরা তা জানি না। আপনি এভাবে লিখুন, ‘বিসমিকা আল্লাহুম্মা’ (আয় মহান আল্লাহ পাক আপনার নামে)। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে সেভাবেই লিখতে নির্দেশ মুবারক দিলেন এবং তিনি সেভাবেই তা লিখলেন।
অতঃপর মুবারক নির্দেশে সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি লিখলেন-
هٰذَا مَا صَالَحَ عَلَيْهِ سَيِّدُنَا مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
“এগুলো হচ্ছে সেসব কথা যার উপর ভিত্তি করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সন্ধি করলেন।”
এ কথার প্রেক্ষিতে হযরত সুহাইল ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ‘আমরা যদি মানতাম যে, আপনি মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে আমরা আপনাকে মহান আল্লাহ পাক উনার ঘর হতে বিরত রাখতাম না এবং আপনার সঙ্গে যুদ্ধও করতাম না। কাজেই আপনি লিখুন, ‘মুহম্মদ বিন আব্দুল্লাহ।’ (আলাইহিমাস ছলাতু ওয়াস সালাম।)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إِنِّيْ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ كَذَبْتُمُوْنِيْ
‘তোমরা মিথ্যা প্রতিপন্ন করলেও এটা এক মহা সত্য যে, আমি মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অতঃপর ‘রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনার স্থলে ‘মুহম্মদ বিন আব্দুল্লাহ’ (আলাইহিমাস ছলাতু ওয়াস সালাম) লিখার জন্য তিনি হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে নির্দেশ মুবারক দিলেন। কিন্তু সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুরূদ শরীফ সম্বলিত “রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” বাক্য মুবারক মুছে ফেলার ব্যাপারটিকে কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অবস্থা অনুধাবন করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজ নূরুল মাগফিরাত মুবারক তথা মহাসম্মানিত হাত মুবারক দ্বারাই বিষয়টি স্পষ্ট করলেন।
-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২৭)
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২৬)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২৫)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২৪)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২৩)
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২২)
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২১)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩২০)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩১৮)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩১৭)
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩১৫)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক (২৩১৪)
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












