সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমাতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র জীবনী মুবারক (২২৬২)
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: “তোমাদের জন্য তোমাদের মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যেই রয়েছেন সর্বোত্তম আদর্শ মুবারক। ” (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২১)
অর্থাৎ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকলের জন্য সর্বোত্তম আদর্শ মুবারক। মাখলুকাতের সবার জন্যই তিনি অনুসরনীয়-অনুকরনীয়। সুবহানাল্লাহ!
সঙ্গতকারণেই উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সাওয়ানেহ উমরী মুবারক জানা, বেশি বেশি আলোচনা-পর্যালোচনা করা সবার জন্যই আবশ্যক। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক উনার বিশেষ একটি অংশ ‘পবিত্র জিহাদ মুবারক’।
সম্মানিত জিহাদগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন-
غزوة গাযওয়াহ, سرية সারিয়াহ, جيش জাইশ ও بعث বা’ছ।
غزوة গাযওয়াহ উনার সংজ্ঞা: গাযওয়া বা বড় অভিযান। যে সমস্ত সম্মানিত জিহাদ বা অভিযানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি তাশরীফ মুবারক গ্রহণ করেছেন, সেগুলোকে গাযওয়া বলা হয়। সর্বাধিক বিশুদ্ধ মতে, গাযওয়া মোট ৯টি। সেই ৯টি গাযওয়াহ হচ্ছে-
১. সম্মানিত বদর জিহাদ
২. সম্মানিত উহুদ জিহাদ
৩. সম্মানিত বনী মুছ্ত্বালিকের জিহাদ
৪. সম্মানিত খন্দক জিহাদ
৫. গাযওয়াতু হুদাইবিয়া
৬. সম্মানিত খাইবার জিহাদ
৭. সম্মানিত মক্কা শরীফ বিজয়
৮. সম্মানিত হুনাইন জিহাদ
৯. সম্মানিত তাবুক জিহাদ। সুবহানাল্লাহ! (ফতহুল বারী, উমদাতুল ক্বারী, হাশিয়ায়ে বুখারী)
সারিয়ার سرية সংজ্ঞা: সারিয়া বা ছোট অভিযান। যে সমস্ত সম্মানিত জিহাদ বা অভিযানে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সরাসরি তাশরীফ মুবারক গ্রহণ করেননি বরং প্রতিনিধি প্রেরণ করেছেন, সেগুলোকে সারিয়া বলা হয়। সারিয়ার সংখ্যা নিয়ে বিভিন্ন মত রয়েছে।
-সাইয়্যিদ শাবীব আহমদ।
আরও পড়ুন
সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব)
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।