সাইয়্যিদুন নাস, খ্বাইরু খ্বালক্বিল্লাহ, আশবাহু বিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত আবনাঊ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের তা’রীফ মুবারক এবং পবিত্র সূরা কাওছার শরীফ নাযিলের প্রেক্ষাপট
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّا اَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
অর্থ: (হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আমি আপনাকে সম্মানিত ‘কাওছার’ হাদিয়া মুবারক করেছি। (পবিত্র সূরা কাওছার শরীফ: পবিত্র আয়াত শরীফ ০১)
এখন কাওছার শব্দের ব্যাখ্যায় মুফাসসিরীনগণ বিভিণœ মত পোষণ করেছেন। বলা হয়, এ শব্দের বহুমুখী অসংখ্য অর্থ রয়েছে। যেমন- হাউজে কাওছার। এ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اَللهُ تَعَالٰى عَنْهُ قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ اغْفَى اِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسّمًا فَقُلْنَا مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اُنْزِلَتْ عَلَىَّ آنِفًا سُورَةٌ. فَقَرَأَ بِسْمِ الله الرَّحْمنِ الرَّحِيمِ (انَّا اعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلّ لِرَبّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ). ثُمَّ قَالَ "اتَدْرُونَ مَا الْكَوْثَرُ". فَقُلْنَا الله وَرَسُولُهُ اعْلَمُ. قَالَ فَإنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبّى عَزَّ وَجَلَّ عَلَيْهِ خَيْر كَثِير هُوَ حَوْض تَرِدُ عَلَيْهِ امَّتِى يَوْمَ الْقِيَامَةِ.
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ছোহবতে আমরা উপস্থিত ছিলাম। এমতাবস্থায় ওহী মুবারক নাযিল হওয়ার আলামত মুবারক প্রকাশ পেলো। অতঃপর তিনি মাথা মুবারক উত্তোলন করে তাবাসসুমী শান মুবারক প্রকাশ করলেন। আমরা আরয করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কোন মুবারক বিষয়ে আপনি তাবাসসুমী শান মুবারক প্রকাশ করলেন। তখন তিনি ইরশাদ মুবারক করেন, এখনই একখানা পবিত্র সূরা শরীফ নাযিল হয়েছেন। অতঃপর তিনি পবিত্র সূরা কাওছার শরীফ উনার শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন। তিনি ইরশাদ মুবারক করেন, আপনারা কি জানেন কাওছার কি জিনিস? আমরা বললাম, মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই সবচেয়ে ভালো জানেন, তিনি ইরশাদ মুবারক করেন, ‘কাওছার’ একখানা নহর। তা খ্বাইরে কাছীর বা সমস্ত ভালাই হওয়ার ব্যাপারে মহান আল্লাহ পাক তিনি আমাকে ওয়াদা মুবারক দিয়েছেন। সেখানে ক্বিয়ামতের দিন আমার উম্মতগণ একত্রিত হবেন। সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ)
রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
هو الخير الكثير فى الدنيا والآخرة.
অর্থ: কাওছার শব্দ মুবারক দ্বারা দুনিয়া ও আখেরাত উভয়কালের সমস্ত প্রকার ভালাইকে বুঝানো হয়েছে। সুবহানাল্লাহ! (তাফসীরে ইবনে কাছীর)
মূলকথা হচ্ছে, কাওছার এমন একখানা মহান বিষয় যা দুনিয়া-আখিরাত উভয়কালেই মাখলূক্বাত মাঝে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ফায়দা দানকারী।
পবিত্র সূরা কাওছার শরীফ নাযিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত আবনা আলাইহিমুস সালাম উনারা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করায় আস ইবনে ওয়ায়িলসহ কতিপয় কাফির নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকের খিলাফ কথাবার্তা বলতে থাকে। তখন মহান আল্লাহ পাক এ পবিত্র সূরা শরীফ নাযিল করেন। অর্থাৎ হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে কেন্দ্র করে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা কাওছার শরীফ নাযিল করেছেন। উনারা স্বয়ং কাওছার, দুনিয়া ও আখিরাতে উনারা যাবতীয় কল্যাণের মালিক। সঙ্গতকারণেই উনাদের মুবারক শানে জানা এবং হুসনে যন পোষণ করা সকলের জন্যই অত্যাবশ্যকীয়।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












