ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬২)
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন সেই বৃদ্ধ আলিম ছাহেব তিনি বললেন, এটা কি করে সম্ভব? আপনি সারাদিন আমাকে ঘুরালেন, এখন বলেন যে সম্ভব নয়। তাহলে আপনি আগেই বললে পারতেন, আমি অন্য কোথাও ব্যবস্থা করতাম। বৃদ্ধ আলিমের কথায় কোন ভ্রুক্ষেপ না করে সেই কাজী ছাহেব তার ঘরের দরজা বন্ধ করে দিল। সেই বৃদ্ধ আলিম তিনি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওয়ানা হলেন।
কিছুদূর আসার পরে দেখা গেল কাজী ছাহেবের প্রতিবেশী একজন খ্রীষ্টান ব্যক্তি, সে তার বাড়ির যে গেট রয়েছে গেটের বাইরে বসে একটা আসনের মধ্যে বাতাস খাচ্ছিল। কারণ তখন ছিল গরমকাল। সে খ্রিষ্টান ব্যক্তি লক্ষ্য করল, একটা বৃদ্ধ লোক রাস্তা দিয়ে কেঁদে কেঁদে যাচ্ছে তার কি কারণ? খ্রিষ্টান ব্যক্তি ডাকল এবং জিজ্ঞাসা করলো, আপনার কি হয়েছে?
তখন সেই বৃদ্ধ যয়ীফ অসুস্থ আলিম ছাহেব জাওয়াব দিল, তুমি একজন খ্রিষ্টান। আমার জানা রয়েছে। কাজেই তোমাকে বলে আমার কি লাভ হবে? আমাদের যে মুসলমান কাজী ছাহেব তাকে বলা হয়েছিল সে তো কোন ব্যবস্থা করেনি।
তখন সেই খ্রিষ্টান ব্যক্তি বলল, আপনি আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করে দেখতে পারি আপনার কোন অসুবিধা থেকে থাকলে তা আমি দূর করতে পারি কি না?
তখন অনিচ্ছাসত্ত্বেও সেই বৃদ্ধ যয়ীফ আলিম ছাহেব বললেন, দেখ, আসলে আমার কিছু টাকা-পয়সার দরকার ছিল। যেহেতু আশুরা এসেছে এদিকে আমার ঘরে খাবারের কোন ব্যবস্থা নেই। চাকুরী-বাকরী নেই, ব্যবসা বাণিজ্য নেই, টাকা-পয়সা নেই, আমার ছেলেও উপযুক্ত নয়, কি করে চলব? আর আশুরার দিন জানা রয়েছে, ভালো খাদ্য খেলে এক বছর স্বচ্ছলতা দান করেন মহান আল্লাহ পাক। ইত্যাদি ফাযায়িল-ফযীলত আলিম ছাহেব খ্রিষ্টান ব্যক্তির নিকট বর্ণনা করলেন।
সে খ্রিষ্টান ব্যক্তি বলল, আমরাও আশুরাকে সম্মান করে থাকি। আসলে তারাও সম্মান করে থাকে। আমাদেরও ফাযায়িল-ফযীলত জানা রয়েছে। সেটা শুনে খ্রিষ্টান ব্যক্তি বলল ঠিক আছে, এরতো অনেক ফযীলত রয়েছে। দান-খয়রাত করলে অনেক ফযীলত রয়েছে। ভালো খাদ্য খেলেও অনেক ফযীলত রয়েছে। তাহলে আমি যদি আপনাকে হাদিয়া দেই আলিম ছাহেব কি তা গ্রহণ করবেন?
আলিম ছাহেব ইতস্ততা করে কিছুক্ষণ পর অপারগ হয়ে বললেন, ঠিক আছে গ্রহণ করতে পারি যেহেতু আজকে আমার প্রয়োজন রয়েছে। তখন সেই খ্রিষ্টান ব্যক্তি সে আলিম ছাহেবকে ১০ সের গোশ্ত ১০ সের আটা, ২ দিরহাম পাক করতে লাগবে, সেটাতো সে দিলই আরো বলল, সে আরো অতিরিক্ত ২০ দিরহাম দিল এবং প্রতি মাসে আশুরার সম্মানার্থে আমি আপনাকে এই পরিমাণ হাদিয়া দিবো। আপনি সেটা দয়া করে আমার কাছ থেকে গ্রহণ করবেন। এটা বলে সেই আলিম ছাহেবকে তা দিয়ে দিল।
আলিম ছাহেব সেটা নিয়ে বাড়িতে গিয়ে পাক-শাক করে ছেলে-মেয়েদেরকে নিয়ে তৃপ্তি সহকারে সেই খাদ্য খেলো। খাওয়ার পর সেই ব্যক্তির জন্য দোয়াও করলো। অন্তর থেকে দোয়া আসল। কেউ যদি কারো উপকার করে তার অন্তর থেকেই আপছে আপ দোয়া এসে থাকে। এখন তারা দোয়া করে ঘুমিয়ে গেল।
সেই রাত্রে স্বপ্নে দেখতে লাগল সেই কাজী ছাহেব যে ফিরিয়ে দিয়েছিল। তাকে বলা হল, হে কাজী! তুমি মাথা উত্তোলন করো। সে দেখতে পেল দু’টা বালাখানা। একটা স্বর্ণের দ্বারা তৈরী, আরেকটা রৌপ্যের দ্বারা তৈরী। এটা দেখে কাজী ছাহেব জিজ্ঞেস করল, এটা কিসের এবং কার? বলা হলো, জান্নাতের দু’টো বড় বালাখানা। যার কুল-কিনারা এমাথা-ওমাথা দেখা যাচ্ছে না। এতো উঁচু সেটাও দেখা যাচ্ছে না, এতো বড় বালাখানা। বলা হলো, হে কাজী! এটা তো তোমারই ছিল। তুমি যদি সেই আশুরার সম্মানার্থে বৃদ্ধ আলিমকে সাহায্য করতে, এখন তো তুমি করনি, অমুক খ্রিষ্টান করেছে তোমার প্রতিবেশি, এখন সে এটার মালিক হয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কর্তব্য কাজে দৃঢ়তা এনে দেয় সন্তুষ্টি ও নিয়ামত
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র হাদীছ শরীফ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৯)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১০)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












