ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৪৯)
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
তিনি তখন বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার পেটের চাইতে উত্তম কোন স্থান আমি পাইনি, সে জন্য আমি সেটা পান করে ফেলেছি। সুবহানাল্লাহ! এটা শুনে মহান আল্লাহ পাক উনার হাবীব কিন্তু একথা বলেননি, ভুল করেছেন অথবা চলবে আর করবেন না। বরং মহান আল্লাহ পাক উনার হাবীব স্পষ্ট বললেন, হে ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ! এবং সেটা হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। সেই ছাহাবীর সাত পুরুষ পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করেছেন সকলের শরীর থেকে আতর-গোলাপের চাইতে বেশি সুঘ্রাণ বের হয়েছিল। ‘সুবহানাল্লাহ’!
এখন এত মর্যাদা এত ফযীলত মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেই নূরুশ শিফা (ছোট ইস্তিঞ্জা) মুবারক পান করার কারণে। সেই নূরুশ শিফা মুবারককে তা’যীম-তাকরীম করার কারণে যদি কোন ব্যক্তি জান্নাতী হয়ে যায় তাহলে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট ১২ই রবীউল আউওয়াল শরীফ ইয়ামুল ইছনাইন শরীফ (সোমবার) দিনকে কেউ সম্মান করলে তার কি ফায়ছালা হবে। এটাতো আক্বলের ব্যাপার রয়েছে। আক্বল যাদের নেই তার পক্ষে সেটা কস্মিনকালেও বোঝা সম্ভব নয়। মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যখন সিংগা মুবারক লাগানো হতো যেই ছাহাবী লাগাতেন তিনি যে নূরুন নাজাত (রক্ত) মুবারক বের হতো তা পান করে ফেলতেন। ‘সুবহানাল্লাহ’! মহান আল্লাহ পাক উনার হাবীব সেটা দেখে বলতেন, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। ‘সুবহানাল্লাহ!’ যে, আজীবনের জন্য আপনি সুস্থতা লাভ করলে আর কখনও তোমার অসুখ-বিসুখ হবে না। ‘সুবহানাল্লাহ!’
এখন একটা ফিকির ও চিন্তার বিষয় যে, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে প্রতিটি বিষয়, প্রতিটি দিক থেকে এত ফযীলতপূর্ণ। আমরা সাধারণত জানি, শিংগা লাগালে মানুষের শরীরে যে ব্যাথা রয়েছে সেটা বের হয়ে যায় তাহলে বিষগুলো আরেকজনের শরীরে প্রবেশ করলে সে কি করে সুস্থতা লাভ করতে পারে? সেওতো অসুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল তার বিপরীত। মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেই শিংগা মুবারক লাগিয়ে সেই রক্ত মুবারক পান করার কারণে সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আজীবনের জন্য সুস্থতা লাভ করলেন। ‘সুবহানাল্লাহ!’
আজীবনের জন্য সুস্থতা লাভ করলেন। সুবহানাল্লাহ! তাহলে বুঝা যাচ্ছে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোন বিষয় অন্যান্য কারো মত নয়। ব্যতিক্রম অবশ্যই রয়েছে। যদি কেউ আকলমন্দ হয় তাহলে তার জন্য বুঝতে সহজ হবে। বেআকেল যে রয়েছে সে তো সেটা বুঝবে না।
উহুদের ময়দানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল হুদা (মাথা) মুবারক-এর মধ্যে যখন শিরস্ত্রাণের (হেলমেটের) আংটা প্রবেশ করল তখন তা বের করার সময় নূরুন নাজাত (রক্ত) মুবারক বের হল। এক ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সেটা পান করে ফেললেন। উনার জন্য মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একই কথা বললেন। অর্থাৎ যে ছাহাবী যেভাবেই হোক না কেন, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারকের কোন কিছু যিনি পান করেছেন অথবা খেয়ে ফেলেছেন উনার জন্য জাহান্নাম হারাম হয়েছে। জান্নাত ওয়াজিব হয়েছে। আজীবনের জন্য তিনি সুস্থতা লাভ করেছেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৬)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ চুল্লির দুনিয়াবী সম্পদ গড়ার অলীক কল্পনা এবং হাক্বীক্বত বাস্তবতা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৭)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












