ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২১৩)
, ২৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৯ জুলাই, ২০২৬ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সেটাই যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিতো ফয়সালা মুবারক করে দিয়েছেন। আমি অনেকবার এ পবিত্র আয়াত শরীফ বলেছি। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন-
هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ
সেই মহাসম্মানিত মহাপবিত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি কিতাব মুবারক নাযিল করেছেন।
مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
এর মধ্যে স্পষ্ট আদেশ মুবারক, হুকুম-আহকাম রয়েছেন এবং আরেক প্রকার রয়েছেন যেটা হচ্ছে, পবিত্র আয়াতে মুশাবাহা। ব্যাখ্যা সাপেক্ষ। আর পবিত্র আয়াতে মুহকামাহ হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল বিষয়। যেমন নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি করতে হবে। আদেশ-নিষেধগুলি সরাসরি বলা হয়েছে। আরেকটা হচ্ছে, আয়াতে মুশাবাহা যেটা ব্যাখ্যা সাপেক্ষ। আর আরেকটা প্রথম রয়েছে হুরূফে মুকাত্বত্বয়াত সেটা আলাদা। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, আসলে এই যে ফিতনার যে মূল বিষয়টা যারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত শান মুবারকে চূ- চেরা, কীল-কাল করে বা অন্য বিষয়গুলি নিয়ে চূ-চেরা করে তারা কারা? সেটাই তিনি বলে দিচ্ছেন-
فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ
যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, কুফরী-শিরকী রয়েছে
زَيْغٌ
শব্দের অর্থ বক্রতা, কুফরী-শিরকী, গোমরাহী, বেদ্বীনী-বদদ্বীনী, কাফির মুশরিকদের গোলামী, শয়তানের অনুসারী যারা তাদের অন্তরে কিছু বক্রতা রয়েছে, কুফরী রয়েছে যার জন্য তারাই এই পবিত্র আয়াতে মুশাবাহাগুলির অনুসরণ করার চেষ্টা করে। নাউযুবিল্লাহ!
কেন? সেটাও যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ
ফেতনা সৃষ্টি করার জন্য সেই মুশাবিহার পবিত্র আয়াত শরীফগুলি তারা অপব্যাখ্যা করে থাকে। নাউযুবিল্লাহ! এবং তারা সেগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের মনগড়া, মন অনুযায়ি অর্র্থাৎ সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। নাউযুবিল্লাহ! যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন-
وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ اللَّهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ছাড়া এর হাক্বীক্বত, ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানে না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ
যারা রসিখূন, ইলমে লাদুন্নীপ্রাপ্ত, মনোনিত যারা উনারা বলেন, আমরা এ সমস্ত বিষয়ে ঈমান আনলাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا
এবং সমস্ত কিছু যিনি আমাদের রব তায়ালা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার তরফ থেকেই এই ফায়সালা মুবারকগুলো করা হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবলিসের পরে দ্বিতীয় উলামায়ে সূ হলো বালয়াম বিন বাউরা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












