ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৮৪)
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যদি সেই বিশুদ্ধ হুসনে যন পোষণ করতে না পারে তাহলে সেতো ঈমানদার থাকতে পারবে না। নাউযুবিল্লাহ! হুযনে যন পোষণ করা যদি ফরযে আইন হয়ে থাকে তাহলে কাগজে কলমে লেখাটা কি জায়েয আছে? নাউযুবিল্লাহ! এটার ভাষা নেই প্রকাশ করার কোন। উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী, সম্মান মুবারক কতটুকু? যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন, কেন সুধারণা পোষণ করলে না। কেন তোমরা চূ-চেরা কিল ও কাল করলে। কেন বললে না এটা একটা কঠিন অপবাদ। নুযূল খাছ হুকুম আম। উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার শান মুবারকে বলা হয়েছে। উনাদের প্রত্যেকের বেলায়ও একই হুকুম। তাহলে উনাদের অন্যন্য যারা তাদেরকে কেন বলো উনার বান্দি। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! কেন এ কথা বলো। এটাতো ইজমা মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোন বাদির সাথে কোন সম্পর্ক ছিলো না। নাউযুবিল্লাহ! তোমরা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে যারা রয়েছেন, যিনি অষ্টম, যিনি নবম, দশম এবং দ্বাদশ কি করে তোমরা উনাদেরকে বাঁদী বলতে পারো। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! তাহলে কি ঈমানদার থাকবে না, কাফির হবে? কাফির হবে। নাউযুবিল্লাহ! এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন তাহলে কি করতে হবে এখানে। উনারা কারো মতো নন। উনারা হচ্ছেন একক অনন্যা। দ্বিতীয় হচ্ছেন উনারা পবিত্র থেকে পবিত্রতম এবং পবিত্রতা দানকারী। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর তৃতীয়ত উনাদের শান মুবারকে সর্বোচ্চ বিশুদ্ধ হুসনে যন পোষণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! চতূর্থ বলা হচ্ছে, পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নাযিল করেছেন,
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ.
যখন তোমরা তা শুনতে পেলে তখন কেন বললে না, এ বিষয় আমাদের কথা বলার কোন অধিকার নেই। সেই মহান খ্বালিক যিনি মালিক আল্লাহ পাক তিনি পবিত্র, উনারাও পবিত্র। সুবহানাল্লাহ! এটা একটা কঠিন অপবাদ।” নাউযুবিল্লাহ!
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এরপর পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন। তিনি ধাপে ধাপে অনেক কিছু বলেছেন। মানুষতো এরঅর্থ বুঝে না। আরবীঅর্থ বুঝে হাক্বীক্বত বুঝে না। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, কেন তোমরা বললে না?
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ
যখন তোমরা শুনলে। কি বলা উচিত ছিল?
قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَذَا
যখন শুনলে তখন কেন বললে না আমাদের এ বিষয় কথা বলার অধিকার নেই। কেন বললে না? কেন বললে না?
سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ.
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র উনারাও পবিত্র। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাতো পবিত্র, পবিত্রতম। এটা প্রকাশ্য কঠিন একটা অপবাদ। কেন তোমরা বললে না? কেন বললে না যে আমরা এ বিষয় জানি না। কেন নিজের বড়ত্ব জাহির করতে গেলে, গন্ডমূর্খ লোকগুলি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবলিসের পরে দ্বিতীয় উলামায়ে সূ হলো বালয়াম বিন বাউরা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












