ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৬৫)
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
আমরা একটা ফতওয়া তৈরী করেছি সেখানে কয়েকটা ইবারত আসছে। একটা হচ্ছে-
قَالَ قَاضِي الْقُضَاةِ لِهَمْدَانِيّ
হামদানী থেকে কাদ্বিউল কুজাত তিনি বর্ণনা করেছেন।
كُنْتُ يَوْمًا بِحَضْرَةِ الْحَسَنِ بْنِ زَيْدٍ الدَّاعِي
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার ৬ষ্ঠ পুরুষ। উনার নামও হযরত হাসান ইবনে যায়িদ আদদায়ী আলাইহিস সালাম
بِطَبَرِسْتَانَ،
এখানে বলা হচ্ছে, সেই কাদ্বিউল কুজাত লিশ্ শাফিয়ী তিনি বর্ণনা করতেছেন, আমি একদিন ছিলাম। কোথায়? সেই ত্ববারিসতানের যিনি শাসক ছিলেন আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সদস্য ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৬ষ্ঠ পুরুষ উনার কাছে। উনার নাম মুবারকও হাসান আলাইহিস সালাম। হযরত হাসান ইবনে যায়িদ আদদায়ী আলাইহিস সালাম। তিনি ছূফী লোক ছিলেন। যেহেতু আহলু বাইত শরীফ আলাইহিস সালাম তিনি, অবশ্যই ছূফী।
وَكَانَ يَلْبَسُ الصُّوفَ،
তিনি সুন্নতী লিবাস মুবারক পরতেন।
وَيَأْمُرُ بِالْمَعْرُوفِ، وَيَنْهٰى عَنِ الْمُنْكَرِ،
সৎ কাজের আদেশ দিতেন এবং বদ কাজের নিষেধ করতেন।
وَيُوَجِّهُ فِي كُلِّ سَنَةٍ بِعِشْرِينَ أَلْفَ دِينَارٍ إِلٰى مَدِينَةِ السَّلَامِ
সেই মহাসম্মানিত সালামের শহর। এখানে ইখতিলাফ রয়েছে। পবিত্র মদীনা শরীফে তিনি প্রতি বৎসর ২০ হাজার দিনার হাদিয়া মুবারক পেশ করতেন।
تُفَرَّقُ
যেটা বন্টন মুবারক করা হতো,
عَلَى صَغَائِرِ وَلَدِ الصَّحَابَةِ،
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যারা শিশু এবং যারা আল-আওলাদ উনাদের জন্য তিনি আলাদা ২০ হাজার স্বর্ণ মুদ্রা প্রতি বছর হাদিয়া মুবারক পাঠাতেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَكَانَ بِحَضْرَتِهِ رَجُلٌ
তিনি বললেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। একটা লোক আসলো
ذَكَرَ اُمَّ الْمُؤْمِنِينَ الثَّالِثَةَ الصِّدِّيقَةَ عَلَيْهَا السَّلَامُ بِذِكْرٍ قَبِيحٍ مِّنَ الْفَاحِشَةِ
একটা লোক এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার শান মুবারকে অনেক এলোমেলো বক্তব্য দিলো। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
فَقَالَ: يَا غُلَامُ
তখন ঐ ব্যক্তি বললেন, হে আমার গোলাম!
اِضْرِبْ عُنُقَهُ،
তার গরদানটা ফেলে দাও সাথে সাথে এখনই।
فَقَالَ لَهُ الْعَلَوِيُّونَ: هٰذَا رَجُلٌ مِّنْ شِيعَتِنَا
তখন কিছু লোক বলল, (আলোবি) সেতো আমাদের দলের অন্তর্ভুক্ত।
فَقَالَ: مَعَاذَ اللهِ
তিনি বললেন, যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। তুমি বললে কি এটা?
هٰذَا رَجُلٌ طَعَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
এ লোকটা মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সে লা’নত করেছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! অপবাদ দিয়েছে, খারাপ কথা বলেছে।
قَالَ اللهُ عَزَّ وَجَلَّ:
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اَلْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُولٰئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيمٌ
“বদ চরিত্র পুরুষের জন্য বদ চরিত্রা মহিলা, বদ চরিত্রা মহিলাদের জন্য বদ চরিত্র পুরুষ। নাউযুবিল্লাহ! নেককার পুরুষের জন্য নেককার মহিলা, নেককার মহিলার জন্য নেককার পুরুষ। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা পবিত্র থেকে পবিত্রতম। উনাদের জন্য মহান আল্লাহ পাক উনার কাছে রয়েছে অত্যন্ত সম্মানিত রিযিক এবং মর্যাদা, আসন, ফযীলত, বুযূর্গী মুবারক রয়েছে।” সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা শুধু একটি সেবা নয়, এটি একটি আমানত আর রোগীর সুস্থতা শুধু একটি দায়িত্ব নয়, এটি ইবাদত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিনটা পবিত্র আয়াত শরীফ উনার আমল যা মানুষ ছেড়ে দিয়েছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে ব্যক্তি ইছলাহ বা সন্তুষ্টি হাছিলের জন্য ধন-দৌলত খরচ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে তিনটি নিয়ামত দান করবেন-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












